চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রঙ্গনা’র ফার্স্ট লুকে বহুরূপী শাবনূর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 05, জানুয়ারি 2024
in বিনোদন
A A
শাবনূর চরিত্রে দুই নারী, এক হাতে বন্দুক, অন্য হাতে ফুলের তোড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় ফিরছেন নন্দিত অভিনেত্রী শাবনূর। নিজ মুখে তিনি গেল সপ্তাহে জানিয়েছেন, রঙ্গনা সিনেমায় অভিনয় করবেন। এটি হতে যাচ্ছে তার কামব্যাক ছবি। সেই ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায়, মুখোশে ঢাকা শাবনূরের চোখ!

একই পোস্টারে আরো দুটি লুকেও দেখা যায় তাকে। একটিতে হাতে তার পিস্তল ও অন্যটিতে ফুল হাতে হাজির কালজয়ী বহু ছবির এই নায়িকা!

দীর্ঘদিন যাবত পছন্দসই চিত্রনাট্য খুঁজছিলেন একসময়ের শীর্ষ নায়িকা শাবনূর। অবশেষে ‘রঙ্গনা’ ছবির মাধ্যমে তিনি সেটি খুঁজে পেলেন। এ ছবি করতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। নির্মাতা আরাফাত হোসাইন ছবিটি নির্মাণ করবেন।

শুক্রবার (০৫ জানুয়ারি) এলো ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিন ভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো নেকাবে মুখ ঢাকা, তার চোখে প্রতিশোধের আগুন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী।

তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর? নাকি একই শাবনূর আবির্ভূত হবেন বহু রূপে! তবে এ প্রসঙ্গে রহস্যে জিইয়ে রাখতে চাচ্ছেন নির্মাতা। বললেন, দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্ত ক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’।

অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।

চ্যানেল আই অনলাইন: রহস্যময় নারী চরিত্রের ছবি, সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ এতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

 

ঢাকা/এনই/এমটিএল

Tags: কালজয়ীনায়িকালিড বিনোদনশাবনূরসিনেমা
Previous Post

৭ জানুয়ারি ভোট দেওয়া থেকে বিরত থাকতে বিএনপির আহ্বান

Next Post

সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর: ওবায়দুল কাদের

নির্বাচনী সহিংসতা নিয়ে শঙ্কিত আওয়ামী লীগ, ভোটের পরিবেশ উদ্বেগজনক. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী সহিংসতায় চিন্তিত আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT