চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শবে বরাত কবে, জানা যাবে সন্ধ্যায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শবে বরাতের রাতে চাঁদ ও মসজিদের মিনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র শবে বরাত কবে হবে, তা জানা যাবে আজ মঙ্গলবার সন্ধ্যায়। এজন্য সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিনগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দবার্তা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা গেলে বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে শবে বরাত পালিত হবে ৭ মার্চ দিনগত রাতে। চাঁদ দেখা না গেলে বুধবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বৃহস্পতিবার (২৩ মার্চ)। এক্ষেত্রে ৮ মার্চ দিনগত রাতে শবে বরাত পালিত হবে।

Tags: ইসলামিক ফাউন্ডেশনজাতীয় চাঁদ দেখা কমিটিশবে বরাত
Previous Post

আমি বাংলাদেশের মেয়ে, বাংলা আমার পুরো সত্তা জুড়ে আছে: মিথিলা

Next Post

ভাষা-কৃষ্টির শত্রু লালনকারীদের প্রতিহত করার শপথ আজ : তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী ভাষা-কৃষ্টির শপথের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা-কৃষ্টির শত্রু লালনকারীদের প্রতিহত করার শপথ আজ : তথ্যমন্ত্রী

রিয়াল ও লিভারপুলের ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-লিভারপুল: ইতিহাস কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT