চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শান’ এর সাফল্যে গর্বিত সিয়াম-পূজা, এ বছরেই নতুন ছবির ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 06, জুন 2022
in বিনোদন
A A
সিয়াম ও পূজা শান' এর সাফল্যে গর্বিত, বাংলাদেশি সিনেমার অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকের বানানো সেরা ট্রেলার নির্মাতা হিসেবে বিজয়ীদের নাম জাজ ও শানের পেজ থেকে ঘোষণা করা হয় আগেই। এবার সেই ট্রেলার নির্মাণকারী চারজন বিজয়ী ও সিয়াম পূজার সঙ্গে ডিনারের সুযোগ পাওয়া ২০ জন দর্শকের সঙ্গে ডিনার করলেন সিয়াম-পূজাসহ শানের নির্মাতা এম রাহিম, গল্পকার আজাদ খানসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।

এ সময় আজাদ খান বলেন, আগামীতে ফিল্মম্যানের পক্ষ থেকে আরও ভালো ভালো গল্পের ছবি বানানো হবে। এ বছরই নতুন আরও একটি ছবির ঘোষণা দিতে পারে আমাদের প্রযোজনা সংস্থা।

রবিবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি রেস্টুরেন্টে এই ডিনার আয়োজন সম্পন্ন হয়। একই সঙ্গে ব্লকবাস্টার সিনেমাসে সিয়াম-পূজার সঙ্গে ‘শান’ মুভিটি উপভোগ করেন তারা।

এ সময় সিয়াম বলেন, শান ছবির অভূতপূর্ব সাফল্যে আমরা গর্বিত। শুধু শান না ঈদের সবগুলো সিনেমাই এবার দর্শকরা দেখেছেন। দর্শকদের হলে আসার জোয়ার তৈরি হয়েছে। আশা করি আগামীতে আরও ভালো ভালো ছবি নির্মাণে প্রযোজকরা এগিয়ে আসবেন। শানের ট্রেলার বানিয়ে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

পূজা বলেন, ‘পোড়ামন টু ও দহনের পর অনেক দিন পর হলে দর্শকদের এমন দর্শক দেখলাম। সিয়াম-পূজা জুটিতে তারা বিশ্বাস রেখেছে এই জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি আগামীতে এই ফিল্মম্যান থেকে আরও ভালো ছবির ঘোষণা আসবে।’

শানের নির্মাতা আগামীতে শান’ এর চেয়ে আরও ভালো ছবি উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমি প্রথম ছবিটি দর্শকদের ভালো কিছু দিতে চেষ্টা করেছি। নিজে কোনো কিছুতেই ছাড় দেইনি। আগামীতে আরও ভালো কিছু উপহার দেবো দর্শকদের।

আয়োজন শেষে জানানো হয় আগামী ২৪ জুন থেকে উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে বাংলাদেশে সাড়া জাগানো ছবি ‘শান’। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডা-ভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

এ দিন ‘শান’ উত্তর আমেরিকা পরিবেশনা নিয়ে ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

চুক্তি স্বাক্ষর শেষে সৈকত সালাহউদ্দিন জানান, প্রথম সপ্তাহে আমরা ৮০টি হলে মুক্তি দিচ্ছি ‘শান’। তবে আমাদের লক্ষ্য একশ’টি। পরের সপ্তাহে একশো পূর্ণ হবে বলে আমাদের বিশ্বাস।

Tags: এম রাহিমপূজাপূজা চেরীফিল্মম্যানলিড বিনোদনশানসিনেমাসিয়ামসিয়াম আহমেদ
Previous Post

সীতাকুণ্ড ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১২ জনের অবস্থা আশঙ্কাজনক

Next Post

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অনুরোধেই রিয়ালে যাননি এমবাপে

Next Post
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অনুরোধে এমবাপে রিয়ালে যাননি, ফুটবল তারকা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর অনুরোধেই রিয়ালে যাননি এমবাপে

পুলিশ অফিসে ছাত্রী হত্যার তদন্তের জন্য পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২য় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT