চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গীতিকার হিসেবে শাকুর মজিদের আবির্ভাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
শাকুর মজিদ, গীতিকার হিসেবে পরিচিত, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থপতি শাকুর মজিদের পরিচয় দিতে গেলে অনেক কিছুই বলতে হয়। তিনি মূলত একজন নাট্যকার, আবার ভ্রমণ কাহিনী রচয়িতা হিসেবে তার আছে বিশেষ খ্যাতি। নির্মাণ করেছেন বহু তথ্যচিত্রও। কবিতা এবং গল্পও লিখেন তিনি। আনুষ্ঠানিকভাবে এবার গীতিকার হিসেবে আবির্ভাব হলো তার।

হ্যাঁ, প্রথমবারের মতো গান লিখেছেন শাকুর মজিদ। বাংলাদেশে কর্মরত স্থপতিদের পেশাদারী সংগঠন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে থিম সংটি তার লেখা।

আধুনিক স্থাপত্যকলার পথিকৃৎ মাজহারুল ইসলাম বাস্থই এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনটির ৫০ বছর পূর্তি। এ নিয়ে অন্য সবার মতোই উচ্ছ্বসিত শাকুর মজিদ, বাড়তি পাওনা হিসেবে পেয়েছেন থিম সং লেখার দায়িত্ব! সুবর্ণজয়ন্তী ঘিরে থিম সংটি ইতোমধ্যে সম্পন্ন বলে জানিয়েছেন ‘বুয়েটকাল’ এর এই লেখক।

‘বিধাতার গড়া এই সুন্দর ধরাতে/ মানুষের প্রয়োজন নিত্য মিটাতে/সুঠাম সবল করা ব্যবহারী ভবনে/ সুচারু আকার দিতে সুন্দর ভুবনে/ মানুষের হাত পড়ে গড়ে ওঠে শেষটা/ থেকে যাবে অবিরাম ভালো লাগা রেশটা’- এমন কথায় গানটির সুর ও সংগীত করেছেন নকীব খান।

গানটি নিয়ে শাকুর মজিদ বলেন, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি শুক্রবার। বছরব্যাপী যে অনুষ্ঠান হবে, তার উদ্বোধন এদিন সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানের শুরুতে একটি গান প্রচার হবে, ইনস্টিটিউট থেকে সেই সুবর্ণজয়ন্তী সংগীতটি আমাকে লিখতে বলা হয়। যেটা লিখেছি, সেটাই থিম সং হিসেবে ব্যবহার হবে।

প্রখ্যাত এই লেখক ও স্থপতি জানান, এই গানটি লেখার ক্ষেত্রে আমি তিনটি জিনিস চিন্তা করেছি, যার উপর ভিত্তি করে গানটি লেখা। স্থাপত্য বিষয়টা কী, আমাদের দেশের স্থাপত্য ও কী অবস্থার মধ্য দিয়ে আমরা আছি, এবং এই দেশকে এই দেশের স্থপতিরা কী দিতে পারেন! পুরো বিষয়টি গানে গানে বলার চেষ্টা করেছি।

অনেক পরিচয়ের সাথে এখন থেকে তাহলে ‘গীতিকার’ পরিচয়টিও যুক্ত হচ্ছে? এমন প্রশ্নে শাকুর মজিদ বলেন, এই থিম সং লেখার মধ্য দিয়ে নতুন একটি পরিচিতি যুক্ত হলো। এরআগে আমার ছেলের জন্য একটি গান লিখেছিলাম আমি, গানটির নাম ছিলো ‘শৈশব’। আমার ছেলে ব্যান্ড সংগীত চর্চা করতো, তার অনুরোধেই সেই গানটি লিখেছিলাম। তবে সেই গানের কোথাও গীতিকার শাকুর মজিদ, এমনটা লেখা নাই। এই থিম সং লেখার মধ্য দিয়েই আসলে ফর্মাল গীতিকার হিসেবে আবির্ভাব হলো।

তিনি জানান, বাস্থই এর জন্য লেখা গানটির ভিজ্যুয়ালও তৈরী হচ্ছে। স্থপতি ও নৃত্যশিল্পী তামান্না রহমানের নেতৃত্বে একটি দল কাজ করেছে। নাচের মাধ্যমে গানটির কথায় যা বলা হয়েছে, সেগুলো প্রকাশ করবেন।

Tags: অভিনয়গানগীতিকারথিম সংনকীব খাননাটকনির্মাতালিড বিনোদনলেখকসিনেমাস্থপতি
Previous Post

ছবি বিকৃত করে ক্যাসিনো বিজ্ঞাপনে ব্যবহারে আইনি ব্যবস্থা নেবেন শচীন

Next Post

ক্রিপ্টোকারেন্সি মার্কেট ১৯১ শতাংশ নিচে নেমে গেছে

Next Post
বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সির মুদ্রা ও ডিজিটাল অর্থের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিপ্টোকারেন্সি মার্কেট ১৯১ শতাংশ নিচে নেমে গেছে

দুটি ট্যাংক চলন্ত, দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টির মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে থাকা বাংলাদেশিদের পোল্যান্ডে সরিয়ে নিতে চেষ্টা করছে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT