চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রীকে যৌন হয়রানি: জবির আরও এক শিক্ষক বরখাস্ত

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
11:07 অপরাহ্ন 03, এপ্রিল 2024
in শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, ঐতিহ্যবাহী স্থাপনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাণিক মুনসীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।

অপরদিকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকেও কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তিনজন শিক্ষককের পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরাম।

বুধবার ৩ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেন।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মাণিক মুনসীর বিরুদ্ধে নিজ বিভাগের ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই সিন্ডিকেটে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও কেন তাকে স্থায়ী বরখাস্ত করা হবে না, সেই জবাব চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আবু শাহেদ ইমন সম্পর্কে তিনি বলেন, এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়ায় সিন্ডিকেট সভায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সেই জবাব চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগেই তাকে সাময়িক বহিষ্কার ও প্রথম নোটিশ দেওয়া হয়েছিল।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের দু’শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরি ও একজন শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে পদোন্নতি গ্রহণের অভিযোগে পদোন্নতি স্থগিত করেছে সিন্ডিকেট। ওই বিভাগের অভিযুক্ত তিনজন শিক্ষক হলেন- মো. আব্দুস সালাম, মো. জসিম খান এবং মর্জিনা খাতুন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আইনুল ইসলাম বলেন, দর্শন বিভাগের তিন শিক্ষকের পদোন্নতি প্রত্যাহার করা হয়েছে। তাদের গবেষণা চুরির বিষয়টি বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে প্রচার হওয়ার ফলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

Tags: ছাত্রীকে যৌন হয়রানিজগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

বিএসসিএল’র টেলিভিশন রেটিং পয়েন্ট সেবার বাণিজ্যিক কার্যক্রম শুরু

Next Post

১১ ট্রেনের অগ্রীম টিকিটসহ ২ কালোবাজারি আটক

Next Post
র‍্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তি, কক্সবাজারে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ ট্রেনের অগ্রীম টিকিটসহ ২ কালোবাজারি আটক

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিকে ধসিয়ে কলকাতার তিনে তিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT