মৃত্যুর পর জানাযার অনুমতি মিললেও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার নেই যৌনকর্মী এবং তাদের সন্তানদের। মিথ্যা তথ্য দিয়ে কেউ কেউ জাতীয় পরিচয়পত্র জোগাড় করতে পারলেও, ভোটার হতে পারছেন না তারা। জাতীয় পরিচয়পত্রের জন্য হাহাকারে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে অনেক যৌনকর্মীর সন্তান।







