চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
11:45 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দ্রুত শীতের কারণে ধোঁয়াটে আকাশে জনজীবন বিপর্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত উত্তরের জনপদ দিনাজপুরে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সাথে বইছে মৃদু শৈত্যপ্রবাহও। তীব্র শীতের কারণে কাজে বের হতে পারছে না দিনমজুরেরা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ। তাপমাত্রা আরো কমতে পারে বলে জানান তিনি।

ঘন কুয়াশা আর কনকনে শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।

আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের শ্রম বাজার সষ্টিতএই প্রতিনিধির সাথে কথা হয় শীতে কাবু দিনমজুর মোসলেম উদ্দিনের(৫২)। তিনি বলেন, ‘জাড়ত (শীতে) কইজাটাও ( কলিজা) কাঁপেছে বাপ। তারপরও কামত ( কাজে) বের হইচু (হয়েছি)। কিন্তু, কাহা (কই) কাম  কুন্ঠে (কোথায়)?  কাম-কাইজ কিছুই নাই। বেহান (সকাল) থাকি বসি আছু (আছি)। জাড়ত দু’দিন বাইর হই নাই। বউ-ছোয়াল (সন্তান) না খাই আছে। এখন কী করিমো বাপ!’

শুধু মোসলেম উদ্দিন নয়, শীতের প্রকোপে এ জেলার অসংখ্য খেটে খাওয়া হতদরিদ্র মানুষের বেহাল দশা। চরম দুর্ভোগে পৌছেছে তাদের জীবনযাত্রা।

অন্যদিকে শীতের তীব্রতা বৃদ্ধির কারণে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেশি। লাগাতর ঠান্ডায় কেউ কেউ টাইফয়েডেও আক্রান্ত হচ্ছে।

অরবিন্দ শিশু হাসপাতালের চিকিৎসক ডাঃ নাফিজা নাঈম জানান, বছরের শুরু থেকেই তীব্র শীতের কারনে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীত জনিত রোগে শিশু আক্রান্তের সংখ্যা বেড়েছে। শিশুদের শরীরে যাতে শীত না লাগে সে ব্যাপারে সাবধানতা অবলম্বনের জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

শহরতলীর ছিন্নমূল পরিবারের শিশু ও বৃদ্ধদের অবস্থা সবচেয়ে করুন। আগাম শীতের প্রকোপ মোকাবিলায় প্রস্তুতি না থাকায় অনেক দুর্ভোগে আছেন তারা। শীতের কারণে জেলা শহরের হকারস মার্কেট এবং ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে গরম কাপড় সংগ্রহে শীতার্ত মানুষের ভিড়। কেউ আবার খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে।

Tags: জনজীবন বিপর্যস্ততীব্র শীতদিনাজপুর
Previous Post

সরিষা ফুলে ভরে গেছে ঝিনাইদহের বিভিন্ন মাঠ

Next Post

সুশান্তের মৃত্যুর তিন বছর পর চলে গেল তার পোষা কুকুরটিও

Next Post
সুশান্তের পোষা কুকুরের সাথে তার ছবি, একে অন্যের সাথে সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্তের মৃত্যুর তিন বছর পর চলে গেল তার পোষা কুকুরটিও

প্রয়াণকালে ইতালীয় অভিনেত্রীর ছবি, স্মৃতিচারণের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কাম সেপ্টেম্বর’ খ্যাত ইতালীয় কিংবদন্তী অভিনেত্রীর প্রয়াণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT