চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স-স্পেনে সরানো হচ্ছে ২ লাখের বেশি মানুষ, দাবানল ‘নিয়ন্ত্রণের বাইরে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 25, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অগ্নিনির্বাপণ কর্মীরা বনজঙ্গলে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম ফ্রান্স ও স্পেনের মাদ্রিদ অঞ্চলে একযোগে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত দুই লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুই দেশেই আগুন নিয়ন্ত্রণের সক্ষমতার বাইরে চলে গেছে বলে স্বীকার করেছেন কর্মকর্তারা।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সে সেনাবাহিনী ও ইউরোপীয় ইউনিয়নের হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, আর স্পেনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি সামরিক জরুরি ইউনিটকে মাঠে নামানো হয়েছে।

ফ্রান্স: বোর্দোর কাছে আরও প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গিরোন্দ ও লঁদ অঞ্চলে মোট দুই লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে গেছেন। এ পর্যন্ত ১৯ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে।

জনপ্রিয় পর্যটনকেন্দ্র ক্যাপ ফেরে উপদ্বীপের পুরো এলাকা খালি করে দেওয়া হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এত বড় মাত্রার দাবানল আগে কখনও দেখিনি।’ প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পরিস্থিতিকে ‘অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও সংকটপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।

স্পেন: মাদ্রিদের কাছে তিনটি পৃথক দাবানল একত্রিত হয়ে একটি বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণহীন বলে জানিয়েছেন জরুরি ব্যবস্থাপনা প্রধান কার্লোস নোভিয়ো। মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট একে ‘অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল’ বলে অভিহিত করেছেন।

প্রায় ৬৩ হাজার মানুষকে এলাকা ছেড়ে যেতে বা ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে, যার মধ্যে ২৫ হাজারকে সরাসরি সরিয়ে নেওয়া হয়েছে। মাদ্রিদে ৬ হাজার ও আভিলায় ৯ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। কর্তৃপক্ষ আভিলার আরেকটি দাবানলের সাথে মাদ্রিদের আগুন একীভূত হওয়ার আশঙ্কা করছে।

বুরগোহন্দো এলাকায় নিষেধাজ্ঞার মধ্যে ভারী যন্ত্রপাতি ব্যবহারের অবহেলায় আগুন লাগার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের নাগরিক সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া থেকে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন দুই দেশেই বিমান ও হেলিকপ্টার মোতায়েন করেছে।

Tags: ফ্রান্সভয়াবহ দাবানলস্পেন
Previous Post

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

Next Post

স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ হাজির হাসপাতালে

Next Post
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে হঠাৎ হাজির, সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ হাজির হাসপাতালে

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু, ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT