চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 পূর্বাহ্ন 25, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
European forest fire with thick smoke and flames on hillside. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

তীব্র ও নজিরবিহীন তাপপ্রবাহে ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় শুক্রবার ইতিহাসে প্রথমবারের মতো দাবানলের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন। একই সময়ে ফ্রান্সের আটলান্টিক উপকূলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে জরুরি সহায়তা চেয়েছে দেশটি।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফ্রান্সের জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে উপদ্বীপে আগুন ও ঘন ধোঁয়া আবাসিক এলাকায় পৌঁছে যাওয়ার আশঙ্কায় পুরো অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের বড় একটি অংশকে জরুরি ভিত্তিতে নৌপথে উদ্ধার করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ বলেছেন, সামোস এলাকায় ছড়িয়ে পড়া দাবানল চলতি বছরে দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে। আগুনের কারণে উপদ্বীপ থেকে বের হওয়ার একমাত্র সড়কটি বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ে। ইতোমধ্যে ১০ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৮০টি বাড়িঘর, যার মধ্যে অন্তত ৫০টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

স্পেনেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, মাদ্রিদের পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকা থেকে ১০ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আভিলা প্রদেশসহ আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা একাধিক আগুন একত্রিত হয়ে আরও বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। তারা আগুনের বিস্তার ঠেকাতে নিরন্তর কাজ করছেন।

মাদ্রিদের কাছাকাছি ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় জাতীয় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয় স্পেন সরকার। দেশটির ইতিহাসে দাবানলের কারণে এ ধরনের সর্বোচ্চ পর্যায়ের জাতীয় সতর্কতা জারির ঘটনা এবারই প্রথম। এর আগে কেবল বড় ধরনের জাতীয় বিদ্যুৎ বিপর্যয়ের সময় এমন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

দাবানল মোকাবিলায় স্পেন ও ফ্রান্স উভয় দেশই ইইউর অগ্নিনির্বাপক উড়োজাহাজ এবং অন্যান্য জরুরি সহায়তা চেয়ে আবেদন করেছে।

Tags: ইউরোপজরুরি অবস্থা জারিতাপপ্রবাহভয়াবহ দাবানলস্পেন
Previous Post

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

Next Post

জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে ভলকার তুর্ক

Next Post
জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে ভলকার তুর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে ভলকার তুর্ক

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT