চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 09, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
গ্যাস সংকটে জ্বলন্ত চুলা, অস্বাভাবিক জনজীবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মিরপুর রোডে ক্ষতিগ্রস্ত গ্যাসলাইন মেরামতের কাজকে ঘিরে রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর, মিরপুর ও তেজগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে।

দারুস সালাম এলাকায় ভূগর্ভস্থ পাইপলাইনে লিক শনাক্ত হওয়ার পর বুধবার মেরামত কাজ শুরু হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় রাত থেকেই বহু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা।

গ্যাসের অভাবে অনেক পরিবার রাত থেকেই রান্না করতে পারেনি। চাঁন মিয়া হাউজিংয়ের কবির হোসেন  জানান, সকালে গ্যাস না পেয়ে পরিবারের দৈনন্দিন কাজ ব্যাহত হয়। সন্তানকে স্কুলে পাঠানো ও অফিসগামী সদস্যদের প্রস্তুতিতে সমস্যা তৈরি হয়। বাধ্য হয়ে ওভেনে খাবার গরম করে দিন কাটাতে হয়েছে বলে জানান তিনি। পূর্বঘোষণা ছাড়া এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষোভও প্রকাশ করেন।

নবদয় হাউজিংয়ের বাসিন্দা ওয়াসিব কামাল বলেন, রাত থেকেই গ্যাস না থাকায় সকালে রান্না সম্ভব হয়নি। পরিবারের সবাইকে শুকনো খাবার খেয়ে থাকতে হয়েছে, এমনকি বাইরে থেকে খাবার আনতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দারুসসালাম মেইন রোডে ১২ ইঞ্চি ব্যাস ও ৫০ পিএসআইজি চাপের একটি বিতরণ লাইনে বড় ধরনের লিক ধরা পড়ে। লিকের পরিমাণ বেশি হওয়ায় অতিরিক্ত ভাল্ব বন্ধ করতে হয়েছে, যার ফলে হঠাৎ করেই বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

তেজগাঁওয়ের বাসিন্দা মঈনুল হাসান বলেন, গ্যাস না থাকায় শিশুদের জন্য সকালের খাবার প্রস্তুত করা সম্ভব হয়নি; ঘরে যা ছিল, তা দিয়েই পরিস্থিতি সামাল দিতে হয়েছে।

বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত থেকেই অনেক এলাকায় রান্না বন্ধ রয়েছে। কেউ শুকনো খাবার খেয়ে সময় কাটিয়েছেন, কেউ বাইরে খাবারের খোঁজে বের হয়েছেন। আগাম নোটিস না দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে।

শ্যামলীর একজন বাসিন্দা বলেন, আমিনবাজার থেকে ভাল্ব বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ কাজের আগে অবশ্যই জনসাধারণকে অবহিত করা উচিত ছিল; এভাবে হঠাৎ গ্যাস বন্ধ করে দেওয়া অনভিপ্রেত।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

এর আগে জানুয়ারিতে মিরপুর রোডের লেক রোডের সামনে একটি ভাল্ব বিস্ফোরণের ঘটনায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট, হাজারীবাগ ও গাবতলী এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছিল। তখনও মেরামতের জন্য একাধিক ভাল্ব বন্ধ রেখে চাপ নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং পরবর্তীতে নতুন ভাল্ব স্থাপনের পর স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগেছিল।

Tags: কল্যাণপুরগ্যাস সংকটজ্বালানি সংকটঢাকাতিতাস গ্যাসতেজগাঁওনগর দুর্ভোগমিরপুর রোডমোহাম্মদপুরশ্যামলী
Previous Post

চূড়ান্ত হয়নি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর, গুজব না ছড়ানোর আহ্বান

Next Post

শনি-সোম-বুধবার স্কুল খোলা, শুক্রবার বন্ধ: শিক্ষামন্ত্রী

Next Post

শনি-সোম-বুধবার স্কুল খোলা, শুক্রবার বন্ধ: শিক্ষামন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা: ২ আসামিকে মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT