চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় প্রচন্ড শীত ও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:47 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরি শহরসহ আলবার্টা প্রদেশের আশপাশের এলাকায় তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড ঠাণ্ডা ও তুষারপাতের কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহে তাপমাত্রা মাইনাস ২৩ থেকে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এই তীব্র ঠাণ্ডা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ক্যালগেরি পুলিশ জানিয়েছে, তুষারে পিচ্ছিল সড়ক ও তীব্র ঠাণ্ডার কারণে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটছে। নির্ধারিত সময়ের তুলনায় অনেক ফ্লাইট ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে এবং বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কানাডার প্রধান দুটি এয়ারলাইনস এয়ার কানাডা এবং ওয়েস্টজেট সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

অন্যদিকে, তুষারের পুরু আস্তরণে ঢেকে গেছে ক্যালগেরি শহরের সড়কগুলো। পিচ্ছিল রাস্তায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।

তুষারপাতের কারণে গণপরিবহন ব্যবস্থাও ব্যাহত হয়েছে। নির্ধারিত সময়ে বাস না আসায় অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।

এ পরিস্থিতিতে সিটি অফ ক্যালগেরি এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলো বিশেষ সতর্কতা জারি করে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Tags: কানাডার ক্যালগেরি
Previous Post

শহীদ জিয়া ও বেগম জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা

Next Post

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ সন্ধ্যায়

Next Post

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ সন্ধ্যায়

ছবি: প্রতিনিধি

কুয়েতে রমজান শুরু, পবিত্রতা লঙ্ঘন করলে জেল-জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT