রেলপথে ঈদযাত্রার চতুর্থদিনে বেশকিছু ট্রেন ছেড়েছে নির্দিষ্ট সময়ের এক থেকে দুই ঘণ্টা দেরিতে। বিলম্ব এড়াতে কাজ করার কথা জানিয়ে রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক বলছেন, আগামী কয়েকদিন আরো সতর্ক থাকবেন তারা। এদিকে, সড়কপথে নির্দিষ্ট সময়ে বাস ছাড়লেও যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায়ের।







