চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত পরিচয়ে সাতবার বিয়ে, গ্রেপ্তার যুবতী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 02, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্যাতিত যুবতীর silhouette ছবি, পেছনের আলোতে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কখনও সারা, কখনও সাবা, কখনও আবার রঙ্গিলা। প্রতিবারই ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে প্রতারণার জাল ফাঁদতেন যুবতী। সেই ফাঁদে পা দিয়েই সর্বস্বান্ত গবেষক থেকে শুরু করে ব্যবসায়ী, আইনজীবীরা। বিয়ের পরেই সোনাগয়না, টাকাপয়সা নিয়ে পালানো। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৭ বিয়ে করা যুবতী।

রোববার (২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ভারতের বীরভূমের লাভপুরের এই ঘটনা। গত বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতের নাম আয়েশা সুলতানা, ওরফে পাপিয়া খাতুন। তিনি বীরভূমের লাভপুরের বাসিন্দা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বীরভূম থেকেই তাকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের পুলিশ। গত কয়েক মাসে অন্তত সাত যুবককে ‘প্রেমের জালে ফাঁসিয়ে’ তাদের বিয়ে করে সর্বস্ব লুট করেছেন আয়েশা। গ্রেপ্তারের আগের রাতেও বীরভূমের নলহাটির এক যুবককে বিয়ে করেছিলেন তিনি।

তদন্তকারীদের সূত্র জানা যায়, ছদ্মনাম ব্যবহার করে সমাজমাধ্যমে বিভিন্ন পেশার যুবকদের সঙ্গে আলাপ করতেন আয়েশা। তাদেরই একজন পূর্ব বর্ধমানের বাসিন্দা। পেশায় গবেষক। থাকতেন সিঙ্গাপুরে। প্রেমের জালে জড়িয়ে তাকে দেশে ডেকে এনে সম্প্রতি বিয়েও করেছিলেন আয়েশা। বহরমপুরের রাধারঘাটে দু’জনে সংসার পাতেন। কিন্তু ২০ দিন কাটতে না-কাটতেই পালিয়ে যান যুবতী। সঙ্গে নিয়ে যান যুবকের তিন লাখ রুপি, ফোন আর ল্যাপটপ।

পুলিশ জানায়, শুধু ওই গবেষক যুবকই নন, আশেয়ার ফাঁদে পা দিয়েছেন আইনজীবী, ব্যবসায়ীরাও। সমাজমাধ্যমে শুধু নাম ভাড়ানোই নয়, সমাজমাধ্যমের প্রোফাইলে ব্যবহার করতেন অন্যের ছবিও।

বহরমপুর থানার এক কর্মকর্তা বলেন, ওই যুবতীর হাতে একাধিক যুবক প্রতারিত হয়েছেন। নাম, পরিচয়, চেহারা ভাঁড়িয়ে বিভিন্ন লোকের সঙ্গে ভাব জমাতেন ওই যুবতী।

গ্রেপ্তারের পর আয়েশার কাছ থেকে ল্যাপটপ ও বিভিন্ন জাল নথিও উদ্ধার করেছে পুলিশ।

Tags: প্রতারণাভারত
Previous Post

আওয়ামী আমলের সব নৃশংসতা নথিভুক্ত করতে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আহ্বান

Next Post

রমজান সংযমী, ধৈর্যশীল ও মানবিক হতে শেখায়: তারেক রহমান

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদ তারেক রহমানের ছবি, শান্ত ও স্মার্ট চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান সংযমী, ধৈর্যশীল ও মানবিক হতে শেখায়: তারেক রহমান

England cricket player smiling outdoors in blue sportswear and cap. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, বলছেন ম্যাককালাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT