চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসার বিশেষ সাত দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2023
in লাইফস্টাইল
A A
প্রেমিক ও প্রেমিকা একে অপরকে আলিঙ্গন করছে, প্রকৃতির মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের কোনো একটা সময় প্রেমে হাবুডুবু খাননি এমন মানুষ হয়তো বিশ্বে খুঁজে পাওয়া দায়। প্রতিটা মানুষের গড়ন এবং বরণের মতো ভালোবাসাও ভিন্ন হয়ে থাকে। কেউ বলে বুঝায় ভালবাসি, তো কেউ বা আবার মুখ বুজে তার ভালোবাসা প্রকাশ করে। কিন্তু নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য বা ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতি তুলে ধরার জন্য সঠিক সময় কীভাবে বুঝবেন?

ভালোবাসা প্রকাশ করার জন্যই ফেব্রুয়ারি মাসের ৭ থেকে ১৪ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী চলে ভালোবাসার প্রকাশ। এজন্য অনেকেই একে ‘ভ্যালেন্টাইন উইক’ বলে থাকে।

রোজ ডে
ভালোবাসা প্রকাশের প্রথম বাহক ফুল। আবার তা যদি হয় গোলাপ তাহলে গোলাপের সুগন্ধের মতো ভালোবাসায়ও থাকে স্নিগ্ধতা। ৭ ফেব্রুয়ারি দিয়ে সূচনা হয় এই ভ্যালেন্টাইন উইকের। তবে গোলাপের যেমন বহু রঙ রয়েছে তেমনই এক এক রঙের গোলাপ এক এক অনুভূতি প্রকাশ করে। লাল গোলাপ প্রেমিক-প্রেমিকার ভালোবাসা প্রকাশ করে। হলুদ গোলাপ প্রকাশ করে বন্ধুত্বের ভালোবাসা। সাদা গোলাপ কারও প্রতি শ্রদ্ধা প্রকাশ করে।

একজন ব্যক্তি প্রেমের প্রতীক হিসেবে গোলাপ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রপোজ ডে
নিজের অনুভূতি প্রকাশ করার দিন এটি। যাকে ভালবাসেন তাকে মনের কথা জানাবেন ৮ ফেব্রুয়ারি।

সন্ধ্যায় প্রেমিক-প্রেমিকা সূর্যাস্তের সময় হাতে হাত ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

চকলেট ডে
ভালোবাসার প্রকাশ করবেন কিন্তু সাথে মিষ্টি কিছু থাকবে না তা কি হয়? আর এমন মানুষও খুঁজে পাওয়া দায় যার চকলেট পছন্দ না। ৯ ফেব্রুয়ারি এই চকলেট ডে।

প্রেমিক ও প্রেমিকা চকলেট খাচ্ছে, ভালোবাসার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেডি ডে
মেয়েদের যেকোন পুতুল অনেক পছন্দ হয়ে থাকে। বিশেষ করে তুলতুলে টেডিবিয়ার। ১০ ফেব্রুয়ারি টেডি ডে।

দম্পতি তাদের পোষা কুকুরের সাথে প্রেমের দিন উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রমিজ ডে
ভালোবাসায় সবচেয়ে গুরুতপূর্ণ বিষয় প্রতিশ্রুতি। একে অন্যকে ভালোবাসার প্রতিশ্রুতি কখনও ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি। ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে।

প্রেমিক প্রেমিকার হাত ধরে প্রেমের সূচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাগ ডে
ভালোবাসায় অনুভূতি যেমন জরুরি তেমনই স্পর্শও জরুরি। ভালোবাসার মানুষকে আপনার উপস্থিতি বুঝাতে হলে স্পর্শ প্রয়োজন। অনেক বড় বড় বিবাদ, দ্বন্দ্ব মিটে যায় একে অন্যকে জড়িয়ে ধরলে। ১২ ফেব্রুয়ারি হাগ ডে।

প্রেমিক ও প্রেমিকা নদীর পাশে একসঙ্গে দাঁড়িয়ে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিস ডে
স্পর্শের আরও একটি দিক চুম যা একে অন্যকে কাছাকাছি নিয়ে আসে। তবে অবশ্যই এখানে দুজনের সম্মতি থাকতে হবে। ১৩ ফেব্রুয়ারি কিস ডে।

প্রেমিক ও প্রেমিকা কাছাকাছি এসে একে অপরের চোখে চোখ রেখে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যালেন্টাইন ডে

প্রেমের প্রতীক হিসেবে হৃদয়াকৃতি ও প্রেমিক-প্রেমিকা. Channel i News - চ্যানেল আই নিউজ
বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনটিকে বিশ্ব ব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। প্রেমিক-প্রেমিকা, বন্ধ-বান্ধব, স্বামী-স্ত্রী, মা-সন্তান, ছাত্র-শিক্ষক সহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসা জানায়। বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুবই ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়। এই দিনে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসার মানুষদের দ্বারা পরিপূর্ণ থাকে। ভালোবাসা দিবসের এই দিনে প্রিয়জনকে সবাই ফুল ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে। বিশ্ব ভালোবাসা দিবসে এখন থেকে কয়েক বছর আগ পর্যন্তও বিশ্ব ব্যাপী ঘটা করে পালন করা হতো না। এই দিবসটি যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে বর্তমানে এই দিবসটি বিশ্ব ব্যাপী দেশে দেশে আনন্দ উন্মাদনার সাথে পালন করা হয়।

Tags: ভ্যালেন্টাইনভ্যালেন্টাইন উইক
Previous Post

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই পদ্মাসেতু হয়েছে’

Next Post

কাঙ্খিত ফলাফল না পেলে কী করতেন শিক্ষার্থী-অভিভাবক?

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কাঙ্খিত ফলাফল না পেলে কী করতেন শিক্ষার্থী-অভিভাবক?

চ্যানেল আই অনলাইন সাংবাদিকতা ও বইমেলা সরাসরি সম্প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা সরাসরি: ৮ ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT