চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 18, আগস্ট 2022
in বাংলাদেশ
A A
সাংবাদিকদের মানববন্ধন, মামলার প্রত্যাহারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবিসির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরা পারসন আজাদ আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন- ক্র্যাব।

বৃহস্পতিবার রাজধানী সেগুন বাগিচা ডিআরইউ চত্ত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা জুয়েল ও আজাদের বিরুদ্ধে ঠিকাদার প্রতিষ্ঠান ভিক্টর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী কাওসার ভুইয়ার ভাই নাজমুল হাসান ভুইয়ার দায়ের করা মিথ্যা মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান।

সমাবেশ থেকে বলা হয়, কাউসার ও তার সহযোগিরা গত ২ আগস্ট সাংবাদিক জুয়েল ও আজাদের ওপর হামলা চালায় এতে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় কাওসার ও তার সহযোগিরা গ্রেপ্তার হয়ে এখন কারাগারে। কারাগারে বসেই তারা এখন দুই সাংবাদিককে হত্যার হুমকি দিচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন, সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তারা এখন দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। কাওসার বাহিনীর সদস্যরা দুই সাংবাদিকের বাসা ও অফিসের সামনেও মহড়া দিচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।

সাংবাদিক জুয়েল ও আজাদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা সাত দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা। একই সাথে নির্যাতনের শিকার সাংবাদিকের দায়ের করা মামলার চার্জশীট দ্রুত দেওয়ার দাবিও জানানো হয়।

সমাবেশ থেকে বলা হয়, জুয়েল ও আজাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করা হবে। সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন- ক্র্যাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি – ডিআরইউ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে শিগগিরই ঐক্যবদ্ধ কর্মসূচী ঘোষণা করা হবে।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, ক্র্যাবের সাবেক সাধারন সম্পাদক সরোয়ার আলম, র‌্যাক সভাপতি মহিউদ্দিন আহমেদ, গোলাম মুজতবা ধ্রুব, দিপন দেওয়ানসহ অন্যান্যরা।

Tags: মানববন্ধন
Previous Post

ছেলেকে নিয়ে বাসায় রাজ-পরী, জোড়া খাসিতে আকিকা

Next Post

বলিউড এক সপ্তাহে যা আয় করে, দক্ষিণের ছবি তা করে এক দিনে!

Next Post
সেলিব্রিটি ব্যক্তিত্বের ছবি, একটির মধ্যে একজন পুরুষের ছবি, অন্যটি সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড এক সপ্তাহে যা আয় করে, দক্ষিণের ছবি তা করে এক দিনে!

ইউটিউব লোগোতে নিষেধাজ্ঞার চিহ্ন, বাংলাদেশে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িকতার অভিযোগে ভারতে ৮টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT