চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: নয় লাখ টাকায় আপসের কথা বললেন আইনজীবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, অপরাধ, আদালত
A A

ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক জোনের ফুটপাথে বিশ্রামরত অবস্থায় গাড়িচাপায় একজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার কিশোরকে ‘কিশোর উন্নয়ন কেন্দ্রে’ পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় নিহতের পরিবারকে আপস-মীমাংসার মাধ্যমে নয় লাখ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আসামীপক্ষের  আইনজীবী, যদিও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এ মামলা আপসযোগ্য নয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ ওই কিশোরকে তোলা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. আরেফিন ইসলাম ওই কিশোরকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা বলেছেন, বাদী ও আসামিপক্ষের আপসের ওই সিদ্ধান্ত তাদের তদন্তে কোনো প্রভাব ফেলবে না।

অন্যদিকে, তার জামিন আবেদনে বলা হয়, এই কিশোর গাড়িতে ড্রাইভারের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী একজন শ্রবণ ও বাক-প্রতিবন্ধী ছিলেন। হর্ন বাজানো সত্ত্বেও তিনি দ্রুত সরে যেতে না পারায় দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়।

আসামীপক্ষের আইনজীবী আলমগীর হোসেন বলেন, আপস হয়েছে এবং নয় লাখ টাকা নিহতের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার পোস্টমর্টেম ও মামলা করতে চায়নি বলেও তিনি দাবি করেন।

Tags: আইনজীবীগুলশান থানানারী ও শিশু নির্যাতনশ্রমিকের মৃত্যু
Previous Post

কঠিন পরীক্ষা, প্রমাণের সুযোগ দেখছেন জামাল

Next Post

আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল

Next Post

আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সতর্কতা, কিছুক্ষণ পর প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT