চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরি রাজস্বভুক্ত করার দাবিতে মাউশিতে সেসিপ কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 23, অক্টোবর 2023
in শিক্ষা
A A
মাউশিতে সেসিপ কর্মকর্তা-কর্মচারীদের চাকরি দাবিতে মানববন্ধন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগামের (সেসিপ) কর্মকর্তা-কর্মচারীরা। এতে অংশ নিয়েছেন প্রায় সাতশো কর্মকর্তা-কর্মচারী।

আজ সোমবার ২৩ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চত্বরে জড়ো হয়ে অবস্থান নেন তারা। বিকেল ৫টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। এসময় তাদের হাতে দাবি-দাওয়া সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

সেসিপ কর্মকর্তারা বলেন, ১ হাজার ১৮৭ জন কর্মকর্তা-কর্মচারীকে রাজস্বভুক্ত করার দাবি জানিয়ে আসছেন তারা। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন সেসিপ কর্মকর্তা-কর্মচারীরা।

সেসিপ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ সভাপতি এম এ আব্দুল হাকিম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি থেকে শুরু করে শিক্ষক প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ সব কাজ সেসিপ কর্মকর্তারা করেন। অথচ এ জনবল রাজস্ব খাতে না নিয়ে প্রকল্পভিত্তিকভাবে পরিচালিত হচ্ছে। প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে।

তিনি বলেন, সেসিপের জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত না হলে আগামী বছরের ১ জানুয়ারিতে শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে। পাশাপাশি দীর্ঘদিন চাকরী করে দেশে বিদেশে শিক্ষা সংশ্লিষ্ট বহু প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করার পরও শেষ বয়সে চাকরি নিয়ে হতাশায় দিন পার করছি আমরা।

সেসিপ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শামীমা ফেরদৌসি বলেন, ১৫-২০ বছর মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছে আমাদের। অথচ এখন অভিজ্ঞ এ জনবলকে বাদ দেওয়ার পাঁয়তারা চলছে। আমাদের চাকরি স্থায়ী করতে হবে, রাজস্ব খাতে নিতে হবে। এ দাবি পূরণ না করলে আমরা ঘরে ফিরবো না।

অবস্থান কর্মসূচিতে দাবি-দাওয়া সংবলিত বক্তব্য রাখেন মোজাফ্ফর হোসেন পলাশ (সভাপতি খুলনা), মহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও সাধারণ সম্পাদক (রাজশাহী), সৈয়দা সানজিদা আলম, সহকারি পরিদর্শক (মানিক গণ্জ)

সেসিপ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবসহ অন্যরা আমাদের দাবি-দাওয়া যৌক্তিক বলে আসছেন। উনারা যদি দায়িত্ব নিয়ে চেষ্টা করেন অবশ্যই আমাদের চাকরি রাজস্বখাতে নেওয়া সম্ভব। দাবি পূরণে আমরা সুনির্দিষ্ট আশ্বাস চাই।

Tags: মাউশি
Previous Post

আফগানদের বিপক্ষেও পরাজয় দেখল পাকিস্তান

Next Post

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Next Post
বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি, রাজনৈতিক নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাট ধরে আক্রমণাত্মকভাবে দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে মিরাজকে উপরে খেলানো হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT