চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 24, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা দলের ফুটবল খেলোয়াড় বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে টানা দ্বিতীয় শিরোপা জেতা হল না আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ে ফেররান তরেসের গোলের পর সমতায় ফেরার সুযোগ ছিল আলবিসেলেস্তেদের সামনে। জুলিয়ানো সিমিওনের বাড়ানোর বলটি জালে পাঠাতে ব্যর্থ হন মার্কোস সেনেসি। জানালেন কয়েক সেন্টিমিটারের ব্যবধান ছিল বল থেকে, আর সেই আক্ষেপে পুড়ছেন আর্জেন্টিনা ডিফেন্ডার।

বিশ্বকাপ শেষে নিজ শহর কনকর্ডিয়ায় পা রেখেই সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন সেনেসি। সিটি হলের সামনে হাজার হাজার সমবেত জনতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। সেখানে সেই সুযোগ হারানো নিয়ে আক্ষেপ প্রকাশ করেন এই সেন্টার ব্যাক।

বলেছেন, ‘যখন আমি দেখলাম জুলিয়ানো (সিমিওনে) পজিশন নিচ্ছেন, আমার প্রথম উদ্দেশ্যই ছিল সামনে আক্রমণাত্মকভাবে এগিয়ে যাওয়া। কিন্তু তখনই কুবারসি আমার পেছনে একটি অবিশ্বাস্য ট্যাকল করে বসে। আমি দুজন খেলোয়াড়ের মাঝখানে আটকে গিয়েছিলাম। সেই দৃশ্যটা এখনো আমার চোখে ভাসছে, কারণ গোলটি করা থেকে আমি মাত্র কয়েক সেন্টিমিটার দূরে ছিলাম। দুর্ভাগ্যবশত, সেই কয়েক সেন্টিমিটার আজ আমাদের পক্ষে ছিল না।’

টুর্নামেন্ট শুরুর আগে লিওনার্দো বালের্দির ইনজুরির কারণে নাটকীয়ভাবে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন সেনেসি। সুযোগ পেয়েই জাতীয় দলের রক্ষণে নিজেকে উজাড় করে দিয়েছেন। সমবেত মানুষের উদ্দেশে আবেগপ্লুত সেনেসি বলেন, ‘স্বাভাবিকভাবেই, আপনারা সবাই এখানে এসেছেন বলে আমি ভীষণ খুশি। কখনো ভাবিনি, জীবনে এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হব। নিজ শহরে ফিরে এসে এভাবে মানুষের ভালোবাসা পাওয়াটা সত্যিই অবিশ্বাস্য। এখানে আসার জন্য আপনাদের প্রত্যেকের কাছে মন থেকে কৃতজ্ঞ।’

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার ব্যক্তিত্বের স্বীকৃতি হিসেবে কনকর্ডিয়ার কাউন্সিল সেনেসিকে শহরের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। কাউন্সিলওম্যান সেলেস্তে ফুসকাডোর নেতৃত্বে ‘অধ্যাদেশ নং ৩৮,৫৩৭’-এর অধীনে সেনেসিকে আনুষ্ঠানিকভাবে ‘বিশিষ্ট নাগরিক’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সম্মাননা প্রদানকালে কাউন্সিলওম্যান ফুসকাডো বলেন, ‘আজ মার্কোস যে উচ্চতায় পৌঁছেছে, তার অনেক আগে থেকেই তাকে চেনার সৌভাগ্য আমার হয়েছে। সে একজন অনন্য ব্যক্তিত্বের অধিকারী, যে নম্রতা, কঠোর পরিশ্রম এবং একাগ্রতার মতো চমৎকার মূল্যবোধগুলো সবসময় ধারণ করে এসেছে।’

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬লিড স্পোর্টসসিমিওনেসেনেসি
Previous Post

দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ

Next Post

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

Next Post
দুই পুরুষের ছবি, একজন মুসলিম ধর্মাবলম্বী, অন্যজন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT