চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএএফ এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সেনেগাল সরকারের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 অপরাহ্ন 18, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

সেনেগালের কাছ থেকে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে চরম বেআইনি বলে উল্লেখ করেছে দেশটির সরকার। এই ঘটনায় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলে (সিএএফ) এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে তারা।

সেনেগাল সরকার বলেছে, ‘এই অভূতপূর্ব ও অত্যন্ত গুরুতর সিদ্ধান্তটি বিধিমালার সুস্পষ্ট ভ্রান্ত ব্যাখ্যার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে, যার ফলে একটি চরম বেআইনি ও অন্যায্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিরোপা কেড়ে নেওয়ার এই অযৌক্তিক প্রচেষ্টাকে সেনেগাল প্রত্যাখ্যান করছে।’

এছাড়া সন্দেহজনক দুর্নীতির বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে সেনেগাল সরকার।

এর আগে শিরোপা কেড়ে নেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে।

বিবৃতিতে তারা বলেছে, ‘এটি অন্যায্য, নজিরবিহীন এবং অগ্রহণযোগ্য। সেনেগালের ফুটবলের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস-এ আপিল করবো।’

চলতি বছরের জানুয়ারিতে মরক্কোতে হয়েছিল আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল। বিতর্ক, উত্তেজনা আর নানা নাটকীয়তার ওই ফাইনালে ১-০ গোলে স্বাগতিক মরক্কোকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে প্রায় দুই মাস পর ফাইনাল ম্যাচের ফলাফল পাল্টে গেছে। মঙ্গলবার আপিল বিচারকরা আশ্চর্যজনকভাবে মরক্কোকে আফ্রিকা কাপ অফ নেশনসের নতুন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন জনায়, তাদের আপিল বোর্ড রায় দিয়েছে যে সেনেগাল ফাইনাল থেকে ‘ওয়াকওভার দিয়েছে’ এবং অতিরিক্ত সময়ে তাদের ১-০ গোলের জয়টি আয়োজক দেশ মরক্কোর জন্য ৩-০ গোলের ওয়াকওভার জয় হিসেবে গণ্য হয়।

সেনেগালের নানা বিতর্কের পর মরক্কোর ফুটবল সংস্থা আপিল করে। ক্যাফের ডিসিপ্লিনারি বোর্ডের আগের সিদ্ধান্ত বাতিল করা হয়, বল হয়েছে সেনেগাল নিয়ম ভঙ্গ করেছে। তাদের মাঠ ছেড়ে চলে যাওয়ার আচরণটি নিয়ম ভঙ্গের ৮২ ধারার অনুচ্ছেদের অপরাধ হিসেবে গণ্য হয়। ৮৪ ধারার অনুচ্ছেদে সেনেগাল মাঠ ছেড়ে চলে যাওয়াতে তারা ৩-০ গোলে হেরেছে বলে ঘোষণা করা হয়। ফলে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা মরক্কোর হাতে তুলে দেয়া হবে।

মরক্কো ও সেনেগোল নির্ধারিত সময়ে আক্রমণাত্মক খেলেও জালের দেখা পায়নি। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি পায় মরক্কো। সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সেনেগালের কোচ এবং খেলোয়াড়েরা। রেফারির সিদ্ধান্তে সেনেগালের কোচ প্যাপে থিয়াও এতটাই চটে যান যে, পুরো দলকে নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যায়। প্রায় ১৫ মিনিট পর সাদিও মানে সবাইকে ডেকে নিয়ে মাঠে আসেন এবং খেলা শুরু হয়। এ সময় সেনেগালের সমর্থকেরাও মাঠে ঢুকে পড়ার চেষ্টা করেন।

মরক্কোর সুযোগ আসে প্রায় ৫০ বছর পর আফ্রিকান চ্যাম্পিয়ন হওয়ার। সেই দায়িত্ব নেন ব্রাহিম দিয়াজ, তিনি নেন পানেনকা শট। পেনাল্টি শট ঠেকিয়ে দেন সেনেগালের গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি। আক্ষেপ বাড়ে মরক্কোর, আত্মবিশ্বাস ফিরে পায় সেনেগালিজরা। খেলা গড়ায় অতিরক্ত সময়ে যেখানে ৯৪ মিনিটে গোলও পেয়ে যায় সেনেগাল। ইদ্রিসা গুয়ের অ্যাসিস্টে গোল করেন প্যাপ গুয়ে। শিরোপা উঠে সাদিও মানের সেনেগালের হাতে।

Tags: আফ্রিকাদুর্নীতিলিড স্পোর্টসসিএএফসেনেগাল
Previous Post

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে ঈদ শুক্রবার

Next Post

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর পরিবারে মন্ত্রীর আর্থিক সহায়তা

Next Post

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর পরিবারে মন্ত্রীর আর্থিক সহায়তা

২৪ ক্যারেট সোনাযুক্ত নতুন বিউটি সোপ বাজারে আনছে রিমার্কের লিলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT