কুয়েত এবং সৌদি আরবে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সামাজিক নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কোনো মেয়েকে হার্ট ইমোজি পাঠালে তা অশ্লীলতার জন্য উস্কানি দেওয়ার অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। আর এরফলে জেলে যাওয়ার সাথে গুণতে হবে বড় অংকের জরিমানা।
গালফ নিউজ জানায়, কুয়েতের আইনজীবী হায়া আল শালাহি জানান, এই অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার কুয়েতি দিনার (৭ লাখ টাকা) জরিমানা হতে পারে।
এদিকে সৌদি আইন অনুসারে, যে এই কাজের জন্য দোষী সাব্যস্ত হবে তাকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানাসহ দুই থেকে পাঁচ বছরের জেল হতে পারে।
সৌদি সাইবার ক্রাইম বিশেষজ্ঞের মতে, হোয়াটসঅ্যাপে রেড হার্ট পাঠানোকে দেশের এখতিয়ারের মধ্যে “হয়রানি” হিসেবে বিবেচনা করা হতে পারে।
সৌদি আরবের অ্যান্টি-ফ্রড অ্যাসোসিয়েশনের সদস্য আল মোয়াতাজ কুতবি বলেছেন, এই অপরাধ একাধিকবার করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডসহ ৩ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।









