চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনেগালের ৮৩ মিনিটের গেরো ফসকে নেদারল্যান্ডসের ২ গোল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 পূর্বাহ্ন 22, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
নেদারল্যান্ডসের ফুটবলার গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লড়াই হচ্ছিল খুব, কেবল গোল হচ্ছিল না। সেনেগালের রক্ষণদুর্গ ভাঙতে পারছিল না নেদারল্যান্ডস। গ্যাকপো-ভিনসেন্টদের আক্রমণ দুর্দান্ত দক্ষতায় রুখে দিচ্ছিলেন মেন্ডি-কালিদুরা। প্রতি-আক্রমণে ডাচ দুর্গেও কাঁপন ধরিয়েছে সেনেগালিজ বাহিনী। কিন্তু শেষের হাসিটা হেসেছে লুইস ফন গালের ডাচম্যানরাই।

সোমবার আল সুমামা স্টেডিয়ামে গ্রুপ এ-এর ম্যাচে সেনেগালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। ৮৩ মিনিট পর্যন্ত অক্ষত ছিল দুদলের জাল। ৮৪ মিনিটে কোডি গ্যাকপোর হেডে ডেডলক ভাঙলে যোগ করা সময়ে ডাচদের ব্যবধান দ্বিগুণ করে দেন ডেভি ক্ল্যাসেন।

চোটে ছিটকে যাওয়া সাদিও মানের অভাব খুব করে বুঝেছে সেনেগাল। ডিফেন্স সামলে আক্রমণে উঠে খুব বেশি সুবিধা করতে পারেনি আফ্রিকার চ্যাম্পিয়ন দলটি। ৪৬ শতাংশ বল দখলে রেখে এগারোটি শট নিয়েছে তারা, চারটি ছিল লক্ষ্যে। বিপরীতে একগাদা আক্রমণ চালানো ডাচরা সাতটির তিনটি রাখে গোলমুখে, শেষ পনেরো মিনিটে দুবার জালের দেখা পেয়ে যায়।

অনুমিত ছিল হাড্ডাহাড্ডি হতে চলেছে লড়াই। মাঠেও দেখা গেল সেটার দাপট। তবে আক্রমণের পসরা সাজিয়েও সেনেগালের রক্ষণ ভেদ করতে পারছিল না খানিক এগিয়ে থাকা নেদারল্যান্ডস। প্রথমার্ধ গোলশূন্যই থাকে।

খেলা শুরুর চার মিনিটে প্রথম সুযোগ আনেন গ্যাকপো। মেন্ডি সেখানে বাধা হয়ে দাঁড়ান। নবম মিনিটে সারের শট বারের উপর দিয়ে যায়। ২৯ মিনিটে আবারও সুযোগ আনে ডাচরা। এবার ডি ইয়ংকে হতাশ করেন গুইয়ে। দশ মিনিট পর সেনেগালকে আবারও বাঁচিয়ে দেন মেন্ডি।

দ্বিতীয়ার্ধে দুদলই বাড়ায় খেলার গতি। টুকটাক পাসে দ্রুত আক্রমণে ওঠে নেদারল্যান্ডস। কড়া জবাবে সব আক্রমণ ভেস্তে দেয় সেনেগাল ডিফেন্স। ৮৪ মিনিটে এসে জালমুখ খোলেন গ্যাকপো।

ডি ইয়ংয়ের বাড়ানো বলে মাথা ছুঁইয়ে দেন কোডি গ্যাকপো। মেন্ডি এবার পারেননি দেয়াল হতে। ডানপাশে ঝাঁপিয়ে পড়ার আগে তাকে ফাঁকি দিয়ে বল জড়ায় জালে। নির্ধারিত সময়ের বাকিটা পায়ের ফুটবল ছাপিয়ে যায় মৃদু হাতাহাতিতেও। দশ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখান রেফারি।

সেনেগাল ৩৬০টি সফল পাস দেয়ার বিশ্বরেকর্ড গড়া ম্যাচ পুরোপুরি ছিনিয়ে নেয়ার কাজটা সারেন ক্ল্যাসেন। কাউন্টার অ্যাটাকে সরাসরি বল নিয়ে ছুটে গোল আনেন। দুই গোলদাতাই এদিন মিডফিল্ডার। পূর্ণ ৩ পয়েন্ট তুলে মাঠ ছাড়ে ফন গালের শিষ্যরা।

Tags: কাতার বিশ্বকাপ-2022ক্লাসেনফিফা বিশ্বকাপ সেনেগালমানেমেন্ডিসেমিলিড ফিফা বিশ্বকাপ
Previous Post

নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাই হবে: ওবায়দুল কাদের

Next Post

না ফেরার দেশে চলে গেলেন শিশুসাহিত্যিক আলী ইমাম

Next Post
শিশুসাহিত্যিক আলী ইমাম এর ছবি, বাংলা ভাষায় সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

না ফেরার দেশে চলে গেলেন শিশুসাহিত্যিক আলী ইমাম

মার্কিন ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট পুত্রের গোলে আশা জাগিয়ে পয়েন্ট হারাল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT