চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ লাখেরও বেশি টিকিট বিক্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 14, অক্টোবর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
সিডনি বন্দরে ICC টি২০ বিশ্বকাপের জন্য স্বাগত পতাকা ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনের অপেক্ষা। রোববার অস্ট্রেলিয়ায় গড়াতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে দর্শক আগ্রহ ব্যাপক। সমর্থকরা তাসমানপাড়ে আসছেন ঝাঁকে ঝাঁকে। ইতিমধ্যে ৬ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে, জানাচ্ছে আইসিসি।

শুক্রবার টুর্নামেন্টের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন, ব্লকবাস্টার ম্যাচগুলোর সব টিকিট শেষ হয়ে গেছে।

সুপার টুয়েলভ পর্বের উদ্বোধনী ম্যাচে ২২ অক্টোবর মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ম্যাচটির আর কোনো টিকিট অবিক্রীত নেই।

২৩ অক্টোবর মেলবোর্নে হবে ভারত-পাকিস্তান ম্যাচ। দুমাস আগে যে ম্যাচের টিকিট বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়।

বাংলাদেশের একটি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ২৭ অক্টোবর সিডনিতে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। খেলাটির প্রতি দর্শক চাহিদা বেশি থাকায় কোনো টিকিট আর অবিক্রীত নেই।

একইদিন প্রথম রাউন্ডের গ্রুপ এ’র রানার্সআপ দলের সঙ্গে খেলবে ভারত। এই ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।

১৬ অক্টোবর প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে খেলবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও গত আসরে মূলপর্বে খেলা নামিবিয়া। গিলংয়ে গড়াতে চলা ম্যাচটির টিকিট বিক্রিও শেষ।

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী মিশেল এনরাইট বলেছেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টগুলোর মধ্যে একটি। আমরা আনন্দিত যে রোববার গিলংয়ে টুর্নামেন্টের প্রথমদিন এবং পরের সপ্তাহে সুপার টুয়েলভের প্রথমদিনের খেলায় বিশাল জনসমাগম দেখতে চলেছি।’

‘অক্টোবরে ক্রিকেটের জন্য পূর্ণ স্টেডিয়াম দেখতে পারাটা চমৎকার হবে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান বা অন্যকোনো দলকে সমর্থন করলেও সাতটি আয়োজক শহরের ম্যাচগুলোর জন্য এখনও কিছু দারুণ আসন বাকি রয়েছে। তাই প্রত্যেককে উৎসাহিত করবো যারা তাদের টিকিট পাননি।’

Tags: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টিকিট
Previous Post

ইলিশ অভিযানের ট্রলারে আগুন দেয়ার অভিযোগ নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে

Next Post

বাংলাদেশের অগ্রযাত্রা সৌদি আরবের জন্য অত্যন্ত আনন্দের: সৌদি যোগাযোগমন্ত্রী

Next Post
বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অগ্রযাত্রা সৌদি আরবের জন্য অত্যন্ত আনন্দের: সৌদি যোগাযোগমন্ত্রী

বিসিসিআইয়ের বোর্ডের লোগো, ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ আয়োজনে বিসিসিআইয়ের ‘ক্ষতি হবে’ ১১৬ মিলিয়ন ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT