চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপনে নকল পণ্য বিক্রি: গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 23, মে 2025
in - সেমি লিড, অপরাধ
A A
নকল পণ্যসহ গ্রেপ্তারকৃত ব্যক্তি ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে নকল ওষুধ ও স্বাস্থ্য সাপ্লিমেন্ট বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে  গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

সে সময় বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করে মতিঝিল বিভাগের গোয়েন্দা দল। যার আনুমানিক মূল্য চার লাখ ১০ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাজু মিয়া (২৩)। সে সময় তার হেফাজত হতে ১১৩ প্যাকেট নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ৯৫ প্যাকেট নকল ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ১৫টি প্লাস্টিকের কৌটায় নকল ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ২০টি নকল ‘ডায়াকোর্স’ ঔষধ, ২৫টি খালি প্লাস্টিকের কৌটা (‘ডায়াকোর্স’ লেখা), ৪০টি ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ , ৪০টি ‘ডায়াকোর্স’ লেবেল, একটি মোবাইল ফোন ও  একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ মে) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কাফরুলের  পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়,  একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কাফরুল থানা এলাকায় ফেসবুক পেইজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ এবং ডায়াবেটিস রোগীদের জন্য ‘ডায়াকোর্স’ নামে নকল ঔষধ তৈরি ও বিক্রি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পূর্ব শেওড়াপাড়ার আলহামদুলিল্লাহ হাউজে অভিযান চালিয়ে রাজু মিয়াকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধে ডিএমপির গোয়েন্দা বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Tags: গ্রেপ্তারডিবি
Previous Post

প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে: নাহিদ

Next Post

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ 

Next Post
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ 

সাংবাদিকদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা থেকে ৩৫ সাংবাদিক নিরাপদে ফিরে আসায় ক্র্যাবের শোকরানা দোয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT