চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যক্ষ সেলিনা আক্তারের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 17, এপ্রিল 2023
in চট্টগ্রাম, জনপদ
A A
অধ্যক্ষ সেলিনা আক্তার, বাংলার একজন নারী শিক্ষাবিদ, হাসিমুখে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীর সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবি জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলন নামে একটি সংগঠন।

সোমবার ১৭ এপ্রিল সংগঠনটির সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ সাক্ষরিত একটি বিবৃতি পাঠান গণমাধ্যমে কাছে।

বিবৃতিতে বলা হয়, ফেসবুকে মন্তব্য নিয়ে বিতর্কের জেরে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মমিনুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে সেলিনা আক্তার শেলীকে বরখাস্তের বিষয়টি জানানো হয়।বরখাস্তের ওই আদেশে বলা হয়, ওই শিক্ষকের আচরণ “ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮ এর ২৮ ও ৩১ ধারা অনুযায়ী ফৌজদারী অপরাধ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নীতিমালা ২০১৯ এর বিধি ৬ দশমিক ২ ও বিধি ১০ এর সুষ্পষ্ট লঙ্ঘন এবং বন্দর চাকরি প্রবিধানমালা ১৯৯১ এর ৩৯ (খ) মোতাবেক সুষ্পষ্ট অসদাচরণ এবং গুরুদণ্ডযোগ্য অপরাধ।” বাংলাদেশে প্রশাসন এবং কিছু সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ডিজিটাল নিরাপত্তা আইনকে বাক ও মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করে আসছে।

এই বিবৃতিতে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীর সাময়িক বরখাস্তের আদেশ বাতিল এবং তাকে স্বপদে বহালের দাবি জানানো হয়।

Tags: সম্মিলিত সামাজিক আন্দোলন
Previous Post

বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন সালাউদ্দিনের সহকারী

Next Post

ঈশ্বরদীতে দেশের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড

Next Post
উচ্চ তাপমাত্রার মধ্যে একজন ব্যক্তি পানি পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈশ্বরদীতে দেশের সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড

তদন্তের জন্য ১০ সদস্যের কমিটি গঠন করেছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

'নিষিদ্ধ' সোহাগের বিরুদ্ধে ১০ সদস্যের তদন্ত কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT