চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলেনার কান্নায় হাসলেন মেগান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 29, জানুয়ারি 2025
in বিনোদন
A A
সেলেনা গোমেজ কান্নাকাটি করছেন, মেগান হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে শুরু হয়েছে এ অভিযান। দেখা গেছে অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়েও নিজ দেশে ফেরত পাঠানোর দৃশ্যও!

এসব ঘটনা দেখে সম্প্রতি কান্নায় ভেঙে পড়েন মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। ইনস্টাগ্রামে দেয়া নিজের কান্নার সেই ভিডিওতে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। ভিডিওর ক্যাপশনে এই গায়িকা লেখেন, “আমি দুঃখিত।” পরে তীব্র সমালোচনার মুখে ভিডিওটি মুছে ফেলেন এই শিল্পী ও অভিনেত্রী।

তবে এ ঘটনার জন্য অনবরত কটাক্ষের শিকার হচ্ছেন সেলেনা। জনপ্রিয় মার্কিন সাংবাদিক ও আইনজীবী মেগান কেলিও সেলেনার এমন কাণ্ডের জন্য তাকে ‘অসুস্থ’ বলে মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে ক্যামেরার সামনে গিয়ে কেঁদে ভিডিও পোস্ট করায় সেলেনাকে ‘অস্বাভাবিক’ বলেও মন্তব্য করেন মেগান। কেলি তার পডকাস্টে সেলেনাকে এই ঘটনার জন্য খোঁচা দিয়ে বলেন, সেলেনা গোমেজ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। পাব্লিক ফিগার হওয়ার কারণে সামাজিক মাধ্যমে তার অনেক প্রভাব রয়েছে। তাই বলে যা খুশি বলবেন, সেটা মানুষ মেনে নিবে? সেলেনা ভক্তদের একটি অংশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিবাসন নীতির কারণে তাই ‘কান্না’কে সমর্থন করেনি। তীব্র সমালোচনার মুখে তাই ভিডিও সরাতে হয়েছে।

সেলেনাকে তীব্র কটাক্ষ করে মেগান তাকে ‘অসুস্থ ব্যক্তি’ বলেও অভিহিত করেন এবং ইঙ্গিত দেন যে গায়িকা ভিডিওতে নিজেকে আরও দুঃখী দেখানোর জন্য জোর করে কান্নার চেষ্টা করেছিলেন। কেলি আরও বলেন, “স্পষ্টতই এটা একজন অস্বাভাবিক ব্যক্তির কাজ। যে কেউ যদি ফোন তুলে এমনভাবে ভিডিও করে, তাহলে সে অসুস্থ। কান্না স্বাভাবিক… কিন্তু আমি বুঝতে পারি না সেই ব্যক্তিকে, যে ইচ্ছাকৃতভাবে আরও কাঁদার চেষ্টা করে, যেন নিজেকে আরও বেশি দুঃখী দেখানো যায়।”

সেলেনা গোমেজের পরিবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে থিতু হয়েছেন। এক সাক্ষাৎকারে সেলেনা জানিয়েছিলেন, ১৯৭০ সালে তার ফুফু মেক্সিকোর সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য একটা ট্রাকের পেছনে উঠেছিলেন। তার পিছু পিছু আসেন সেলেনার দাদা-দাদিও। সেলেনার বাবার জন্ম টেক্সাসে। ১৯৯২ সালে সেখানেই জন্মগ্রহণ করেন সেলেনা।

Tags: অভিবাসীআইনজীবীআমেরিকাট্রাম্পলিড বিনোদনসাংবাদিকসেলেনা গোমেজ
Previous Post

ভোটার তালিকা হালনাগাদ: এখন পর্যন্ত ১৭ লাখের বেশি ফরম পূরণ

Next Post

আবারও রিমান্ডে আনিসুল-আতিকুল-সালমান-মামুনসহ ৬ জন

Next Post
আনিসুল, আতিকুল, সালমান ও মামুনসহ ৬ জন রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও রিমান্ডে আনিসুল-আতিকুল-সালমান-মামুনসহ ৬ জন

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দিক থেকে আগের চেয়ে ‘টোন আলাদা' হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT