চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন সম্পর্ক নিয়ে ‘সিরিয়াস’ সেলেনা গোমেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 07, এপ্রিল 2024
in বিনোদন
A A
সেলেনা গোমেজ ও একজন পুরুষের হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন গায়িকা সেলেনা গোমেজের জীবনে প্রেম-সম্পর্ক একাধিকবার এসেছে। তবে জাস্টিন বিবারের সঙ্গে তার সম্পর্কের গল্প ছিল সবচেয়ে আলোচিত। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেলেনা ছিলেন একা। তবে ফের ভালোবাসার রঙ লেগেছে গায়িকার জীবনে। এই সম্পর্ক নিয়ে বেশ ‘সিরিয়াস’ তিনি।

সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সাথে গায়িকার প্রেম এখন নিয়মিত শিরোনাম। তারা ২০১৫ সাল থেকে একসঙ্গে একাধিক গানে কাজ করেছেন। প্রেমের সম্পর্কে জড়ানোর পর ইনস্টাগ্রামে প্রায়ই নিজেদের ছবি শেয়ার করেন সেলেনা। গায়িকার কাছের এক সূত্র ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে জানিয়েছেন, তারা দুজনেই সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস। তাদের দুই পরিবারের সম্পর্কও ভালো।

সূত্র গণমাধ্যমকে বলেন, ‘সেলেনার বন্ধু ও পরিবারের সদস্যরা বেনিকে ভালোবাসেন। বেনির বেলায়ও তাই। সবাই দেখছে তাদের সম্পর্ক দুজনের তরফ থেকেই খুব সুন্দর।’

তিনি আরও বলেন, ‘সেলেনা তাকে পূর্বের সব প্রেমিকের তুলনায় বেশি বিশ্বাস করেন। তারা একে অপরের প্রতি সম্মান দেখান। তাদের সম্পর্কটা খুব ইতিবাচকভাবে এগিয়ে চলেছে। একে অপরের প্রতি তারা সৎ, সাপোর্টিভ এবং তাদের মাঝে যোগাযোগও ভালো। তারা মন খুলে কথা বলতে পারেন, একজন আরেকজনের কাজের প্রশংসা করেন। দুজনেই ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন দুজনের মাঝে এবং সম্পর্কটাকে এগিয়ে নেয়ার চিন্তা করছেন।’

গোমেজ ও ব্লাঙ্কোর প্রেমের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে ডিসেম্বরের প্রথম দিকে। ‘পপফিকশনস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ দুজনকে ঘিরে একটি পোস্ট করে। সেখানে খোদ গোমেজ মন্তব্য করে বসেন, ‘ফ্যাক্টস’! এরপরে, সামাজিক মাধ্যমে লেখেন, ‘আগে যাদের সঙ্গে সম্পর্কে ছিলাম, ও তাদের সবার চেয়ে ভালো।’ এরপর থেকেই তুমুল আলোচনায় এই জুটির প্রেম।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: বেনি ব্লাঙ্কোলিড বিনোদনসেলেনা গোমেজ
Previous Post

কোরআন শিক্ষার তাৎপর্য

Next Post

বাটলারকে সাদা বলের সেরা ওপেনার বলছেন সাঙ্গাকারা

Next Post
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান সাদা বলের ক্রিকেটে সেরা ওপেনার হিসেবে প্রশংসা পাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাটলারকে সাদা বলের সেরা ওপেনার বলছেন সাঙ্গাকারা

বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'ব্যর্থতা ঢাকতে বিএনপি ইস্যু খোঁজে, এখন কুকি চিন ইস্যু খুঁজছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT