চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ ঘিরে নগরবাসীর নিরাপত্তায় তৎপরতা বাড়ানো হয়েছে: ডিবিপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 অপরাহ্ন 04, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ
A A
নগরবাসীর নিরাপত্তা নিয়ে আলোচনা করছে পুলিশ ও প্রশাসন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদ ঘিরে নগরবাসীর জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর সব শপিং মলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মলগুলোর নিরাপত্তায় ব্যবসায়ীরা সন্তুষ্ট। নিরাপত্তায় পুলিশের পেট্রোল টিম, টহল টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে কাজ করছে। এ সময় যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর বেশ কয়েকটি শপিংমল পরিদর্শন শেষে গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম মল্লিক বলেন, গুলশান, বনানী, ডিএনসিসি-১, ডিএনসিসি-২ এর মধ্যে যেসব মার্কেট পড়ে সেসব মার্কেট আমি ঘুরে এসেছি। প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ডিএমপি থেকে যে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা মোতাবেক আমি ক্রেতা, দোকানদার এবং মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জনগণের নিরাপত্তায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং ডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ডিবিপ্রধান বলেন, পবিত্র রমজান মাসে যেন আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যেতে পারি, আসন্ন পবিত্র ঈদুল ফিতর যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। জনগণের জান-মালের নিরাপত্তাসহ ঢাকা মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরের প্রতিটি জায়গায় আমাদের ফুট পেট্রোল রয়েছে, চেক পোস্ট রয়েছে, ডিবি পুলিশ রয়েছে, হোন্ডা পার্টি রয়েছে। জনগণের সার্বিক নিরাপত্তার জন্য আমরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।

কারওয়ান বাজার ও পতেঙ্গায় পুলিশের ওপর হামলা হয়েছে। এই অবস্থায় পুলিশ নিরাপদবোধ করছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, নিরাপত্তা বাহিনী হিসেবে আমরা নিরাপদ বোধ করছি।

ব্রিফিংয়ের আগে তিনি গুলশান পুলিশ প্লাজা কনকর্ডের কয়েকটি ফ্লোরে ক্রেতা ও দোকান মালিকদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কথা বলেন।

Tags: টহল টিমডিবি প্রধান রেজাউল করিম মল্লিকযৌথ বাহিনী
Previous Post

কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে ট্রাম্পের কড়া শুল্ক আরোপ

Next Post

কিউইদের কাছে চ্যালেঞ্জিং, প্রোটিয়ারা সেরাটা দিতে চান

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউইদের কাছে চ্যালেঞ্জিং, প্রোটিয়ারা সেরাটা দিতে চান

কম্পিউটার কীবোর্ডের উপর হাতকড়া ও জজের গুঁড়ি, সাইবার নিরাপত্তা বিষয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিলে জনআস্থা হারাচ্ছে: ডিএসএ ভিক্টিমস নেটওয়ার্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT