চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে নিরাপত্তা জোরদার, বিশেষ টহলে র‍্যাবের স্পেশাল ফোর্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 15, ডিসেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
নিরাপত্তা জোরদার পরিস্থিতিতে র‍্যাবের স্পেশাল ফোর্সের নিরাপত্তা পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সার্বিক ঝুঁকি পর্যালোচনার ভিত্তিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। র‍্যাবের গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে ডগ ও বোম্ব স্কোয়াড।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় ব্যাটালিয়নের আওতাধীন গুরুত্বপূর্ণ ভেন্যু ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা ও ইউনিফর্ম টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি অনলাইন মাধ্যমে যে কোনো ধরনের গুজব বা সন্দেহজনক কার্যক্রম প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সক্রিয় রয়েছে।

দেশব্যাপী বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে উল্লেখ করে উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড ও বোম্ব স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

সাভার জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন, প্রধান উপদেষ্টার বাসভবনসহ ভিভিআইপি ও ভিআইপি চলাচলের স্থানগুলোতে র‌্যাবের দৃশ্যমান উপস্থিতি ও টহল অব্যাহত থাকবে। বিদেশি কূটনৈতিক মিশনের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, অনুষ্ঠানস্থলের আশপাশে কেউ যেন সন্দেহজনক ব্যাগ, বস্তা বা কার্টন বহন করতে না পারে সে বিষয়ে বিশেষ নজরদারি চলছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হচ্ছে।

র‍্যাবের স্পেশাল ফোর্সের সদস্যরা সড়কে নিরাপত্তা পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
নিয়মিত তল্লাশির চিত্র

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, শহরের প্রবেশ ও বাহির পথে, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনালসহ জনসমাগমপূর্ণ এলাকায় সাদা পোশাক ও ইউনিফর্মে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীরা যেন বস্তি, হোটেল, গেস্ট হাউজ বা নতুন আবাসিক এলাকায় অবস্থান করে অপরাধ পরিকল্পনা করতে না পারে সে লক্ষ্যে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং, যৌন হয়রানি বা সম্মানহানির ঘটনায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

র‌্যাব সদর দপ্তরসহ সব ব্যাটালিয়নে কন্ট্রোল রুম সক্রিয় রয়েছে। র‌্যাব সদর দপ্তরের হটলাইন নম্বর ০১৭৭৭৭২০০২৯- এর মাধ্যমে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

মহান বিজয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে র‌্যাব। যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক পরিস্থিতিতে নিকটস্থ র‌্যাব অফিসে যোগাযোগ করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Tags: বিজয় দিবসবিশেষ নিরাপত্তা
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় ফলের দোকানে অটোরিকশার ধাক্কা, সংঘর্ষে আহত ৩০

Next Post

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা বিজয় দিবস স্মারক ডাকটিকিট উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

শাহবাগে উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে প্রতিবাদরত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা ব্যর্থতার দায়ে তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT