চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:32 অপরাহ্ন 24, ডিসেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে রাজধানীতে কোনও ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। উৎসব নির্বিঘ্ন করতে ইতোমধ্যে ঢাকার প্রতিটি গির্জায় (চার্চ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর কাকরাইল সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, “বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব উপলক্ষে আমাদের কমিশনার সবাইকে নিয়ে বসেছিলেন। আমাদের বেশ প্রস্তুতি আছে। সব জায়গায় যেনো সবাই নিরাপদে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে এই দিনটি পালন করতে পারে সে জন্য যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।”

তিনি আরও বলেন, “কাকরাইলের এই চার্চ অন্যতম বড় একটি চার্চ। এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা-তো আছে, এর বাইরেও আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। আমাদের মনে হয় না এখানে শঙ্কা বা আশঙ্কা আছে। বড়দিনের উৎসব সুন্দরভাবে পালন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বড়দিন উপলক্ষে গির্জাগুলোর প্রবেশপথে তল্লাশি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। সুষ্ঠুভাবে উৎসব পালনে পুলিশ সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে।

Tags: গির্জাডিএমপিনিরাপত্তা জোরদারবড়দিন
Previous Post

গল্প চুরির অভিযোগে আইনি জটে অস্কারে শর্টলিস্টেড ছবি ‘হোমবাউন্ড’

Next Post

বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে আইনানুগ ব্যবস্থা: র‌্যাব

Next Post
র‌্যাবের লোগো, বাংলাদেশের সুরক্ষা ও নিরাপত্তার প্রতীক।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে আইনানুগ ব্যবস্থা: র‌্যাব

মগবাজারে ফ্লাইওভারের উপর থেকে বোমা নিক্ষেপের ঘটনায় ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজারে ফ্লাইওভারের উপর থেকে বোমা নিক্ষেপ, নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT