চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন সামনে রেখে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:26 অপরাহ্ন 30, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করেছে।

শুক্রবার ৩০ জানুয়ারি সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এই ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করা হয়। এতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস।

নিরাপত্তা সতর্কতায় বলা হয়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনী সময়কালে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার ঘটনা ঘটতে পারে। এসব হামলার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় স্থান। বার্তায় এ কথা উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। এ ছাড়া যেকোনো বড় ধরনের জনসমাগমের আশপাশে অবস্থান বা চলাচলার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। আর ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।

সে অনুযায়ী, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীর সেবা দেবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কিছু করণীয় বলে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এগুলো হলো—

* বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা।

* সব সময় নিজের আশপাশ বা পারিপার্শ্বিকতা সম্পর্কে সচেতন থাকা।

* স্থানীয় সংবাদমাধ্যমে নজর রাখা।

* সতর্ক থাকা, চোখে পড়ার মতো কাজ বা অবস্থান এড়ানো।

* জরুরি যোগাযোগের জন্য সব সময় চার্জ করা মুঠোফোন সঙ্গে রাখা।

* ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা।

* বিকল্প চলাচলের পথের বিষয়ে পরিকল্পনা করা।

Tags: ঢাকার মার্কিন দূতাবাসত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

‘বারবার প্রমাণ করেছ- অভিনেতা হিসেবে তুমি কতোটা বহুমুখী’

Next Post

আমরা জামায়াতের বিজয় চাইনা, ১৮ কোটি মানুষের বিজয় চাই: জামায়াত আমির

Next Post
ছবি: ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ড. শফিকুর রহমান।

আমরা জামায়াতের বিজয় চাইনা, ১৮ কোটি মানুষের বিজয় চাই: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT