চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 30, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
র‌্যাব মহাপরিচালক বিশ্ব ইজতেমায় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, বিশ্ব ইজতেমা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নাশকতার সুনির্দিষ্ট হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কঠোর নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ইজতেমার আয়োজনের প্রস্তুতি দেখতে ইজতেমা মাঠে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মূলমঞ্চসহ আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে-ঘুরে দেখেন তিনি৷

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘তাবলিগ জামাতের দু’পক্ষের মধ্যে বিবদমান বিভেদ কোনো ঝুঁকি তৈরি করবে না৷

এদিন দুপুরে র‌্যাব হেডকোয়ার্টার থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর তিন ধাপে ৩ দিন করে ইজতেমা মোট ৯ দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপে ৩-৫ ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপে ১৪-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের মতো এবারও ইজতেমা মাঠসহ আশপাশের এলাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব।

এতে আরও বলা হয়, সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তার দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ও নির্বিঘ্ন বিশ্ব ইজতেমা আয়োজন নিশ্চিত করার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে র‌্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

পর্যাপ্ত র‌্যাব সদস্য মোতায়েন

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ইজতেমা এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাসমূহে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, র‌্যাব-১-সহ ঢাকার ৫টি ব্যাটালিয়ন ইজতেমা শেষ হওয়া পর্যন্ত মোতায়েন থাকবে। ইজতেমা এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বাংলাদেশের পুলিশ ও ধর্মীয় নেতাদের নিরাপত্তা আলোচনা চলমান ইজতেমায়. Channel i News - চ্যানেল আই নিউজ এ ছাড়া ইজতেমা মাঠ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সুইপিং টিম দিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য র‌্যাবের স্পেশাল টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক ইজতেমা এলাকা মনিটরিং

মুনীম ফেরদৌস বলেন, ইজতেমা ময়দান ঘিরে উঁচু ভবনগুলোতে বাইনোকুলারসহ র‌্যাব সদস্য নিয়োগ এবং র‌্যাবের অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। এ ছাড়াও পর্যাপ্ত সংখ্যক সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক ইজতেমা এলাকা মনিটরিং করা হচ্ছে। নৌপথে যে কোনো বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে চলমান টহলের পাশাপাশি সার্বক্ষণিক নৌ টহল পরিচালনা করা হচ্ছে। ইজতেমা এলাকার আশপাশে উচ্ছৃঙ্খলতা, মাদকসেবন, ছিনতাই, পকেটমার, মলমপার্টি ইত্যাদির দৌরাত্ম্য বন্ধ করতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য বিদেশি খিত্তা এলাকায় অনুপ্রবেশ রোধে সতর্ক দৃষ্টি ও নজরদারি রাখা হয়েছে। মুসল্লিদের গাড়ি পার্কিং এলাকাসহ ইজতেমা এলাকায় অবৈধ টোল বা চাঁদা আদায় করতে না পারে সে বিষয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমামুখী যানবাহন ও যাত্রীদের তল্লাশির জন্য চেরাগআলী বাসস্ট্যান্ড, টঙ্গী কালীগঞ্জ রোড, উত্তরা নর্থ টাওয়ারের সামনে এবং আশুলিয়া কামারপাড়া এলাকায় নিয়মিত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‌্যাবের চিকিৎসা কেন্দ্র সার্বক্ষণিকভাবে সবার জন্য উন্মুক্ত

র‌্যাবের মুখপাত্র মুনীম ফেরদৌস বলেন, ইজতেমা এলাকায় র‌্যাবের চিকিৎসা কেন্দ্র সার্বক্ষণিকভাবে সবার জন্য উন্মুক্ত থাকবে। র‌্যাবের পর্যাপ্ত সংখ্যক মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স মুসল্লিদের চিকিৎসাসেবায় নিয়োজিত থাকবে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন আগত ও ঘরমুখী মুসল্লিরা যাতে হয়রানির শিকার না হন, সে জন্য র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা চলমান থাকবে।

জরুরি চিকিৎসা কেন্দ্রের ব্যানার, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও ধর্মবিরোধী অপপ্রচার/গুজব রোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রাখছে। ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি/স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা/অপপ্রচার কঠোর হস্তে দমন করতে প্রস্তুত রয়েছে র‌্যাব।

বিশ্ব ইজতেমা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব ফোর্সেসসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে। এ ছাড়াও উক্ত সময়ে যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে র‌্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র‌্যাব ব্যাটালিয়নকে অবহিত করণসহ র‌্যাবকে (র‌্যাব কন্ট্রোল রুমের হটলাইন নম্বরে (০১৭৭৭৭২০০২৯) জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

Tags: বিশ্ব ইজতেমার‌্যাবর‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান
Previous Post

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৮

Next Post

টিকটকে আসক্ত কিশোরীকে গুলি করে হত্যা করলেন বাবা

Next Post
মোবাইল স্ক্রিনে টিকটক অ্যাপের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটকে আসক্ত কিশোরীকে গুলি করে হত্যা করলেন বাবা

বাংলাদেশের ক্রিকেট ট্রফি ও পুরস্কার প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে পারিশ্রমিক জটিলতা: ক্রীড়া পরিষদের ‘সত্যানুসন্ধান কমিটি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT