চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই স্থানে জনসভা ডাকায় গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
10:19 পূর্বাহ্ন 04, জানুয়ারি 2024
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে জনসভায় বক্তারা গোপনীয়তা ও শান্তির আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ-স্বতন্ত্র প্রার্থী একই স্থানে জনসভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ৪ জানুয়ারি বিকাল ৩টায় সংসদীয় আসন-২১৫, গোপালগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী লেঃ কর্নেল (অবঃ) ফরুক খান ও ঈগল (ট্রাক) প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া একই স্থানে জনসভা ডাকায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছেন গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার, জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম। রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার, জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ৪ জানুয়ারি বিকাল ৩টায় একই দিনে একই সময় ও একই স্থানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ ফারুক খান ও স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা আহ্বান করেছেন। এতে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। সে কারণে ওই স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে গোপালগঞ্জ ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৩৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মুকসুদপুর পৌরসভাধীন মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৪ জানুয়ারি ৬টা থেকে ৫ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন।

এ ধারা মোতাবেক উল্লিখিত সময়ে ও স্থানে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য বহন, মাইকিংসহ জনশান্তির বিঘ্ন সৃষ্টি হয় এমন যেকোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে উল্লিখিত এলাকায় চারজনের অধিক ব্যক্তির চলাচল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, নির্বাচনী কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

Tags: ১৪৪ ধারা জারিগোপালগঞ্জজনসভাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনী প্রচারণা
Previous Post

যা না থাকলে পাওয়া যাবেনা মালদ্বীপে ওয়ার্ক পারমিট

Next Post

ইরানে একদিনের রাষ্ট্রীয় শোক

Next Post
Iranian people gather for a national mourning event with flags and banners. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে একদিনের রাষ্ট্রীয় শোক

বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী ও কন্যাকে হত্যার পর আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT