চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাবেশকে ঘিরে ঠাকুরগাঁওতে মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি, ১৪৪ ধারা জারি

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
11:59 পূর্বাহ্ন 30, আগস্ট 2022
in - সেমি লিড, ঠাকুরগাঁও, রাজনীতি
A A
ঠাকুরগাঁওয়ে সমাবেশের জন্য পুলিশ সদস্যরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার রুহিয়া পূর্ব ও পশ্চিম চৌরাস্তাসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সোমবার এ আদেশ জারি করেন ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শাহরিয়ার রহমান।

ইউএনও বলেন, রুহিয়া থানা এলাকায় একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে। উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে রুহিয়া এলাকার বিভিন্ন মোড়ে যান চলাচলে বাঁধাসহ গাড়ি ভাঙচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে রুহিয়া এলাকার পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা ও ঠাকুরগাঁও -আটোয়ারী মাইক্রোবাস স্ট্যান্ডসহ আশপাশের এলাকায় মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ সময়ে এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোকসমাগম, চার বা ততধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল।’

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রুহিয়ায় বিকাল ৩টায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ আহবান করা হয়। কিন্তু সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজন করা হয় জেলা বিএনপির কার্যালয়ে।

অপরদিকে রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ১৫ আপস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ডের প্রতিবাদে এক সমাবেশ আয়োজন করা হয়।

রুহিয়া থানা ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Tags: আওয়ামীলীগবিএনপি
Previous Post

পুরনো প্রেমিককে এখনও ভুলতে পারেননি সুস্মিতা!

Next Post

চ্যানেল আইতে সংবাদের পরে সাভারে গহনাপল্লীর কারিগরদের প্রধানমন্ত্রীর ঋণ

Next Post
প্রধানমন্ত্রীর ঋণের চেক প্রদান অনুষ্ঠানে সাভারে গহনাপল্লীর কারিগররা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইতে সংবাদের পরে সাভারে গহনাপল্লীর কারিগরদের প্রধানমন্ত্রীর ঋণ

বাংলাদেশ সংসদ ভবনে আইন প্রণয়ন কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT