চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের পুড়ে যাওয়া ৭ নম্বর ভবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 05, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সচিবালয়ের পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনের দৃশ্য, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

১১ দিন আগে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া সচিবালয়ের ৭ নম্বর ভবন আংশিক খুলে দেওয়া হয়েছে। নয়তলা ভবনের পুড়ে যাওয়া চারটি ফ্লোর বাদে বাকি পাঁচটি ফ্লোরে রোববার (৫ জানুয়ারি) থেকে কর্মকর্তা-কর্মচারীরা অফিস শুরু করেছেন।

আগুনের ঘটনার পর থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল কঠোর বিধিনিষেধ। উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারও গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তবে আজ থেকে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে সচিবালয়ে কার্যক্রম অনেকটাই স্বাভাবিক হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের ফ্লোরগুলোতে এখন সবাই প্রবেশ করতে পারছেন। তবে ভবনের পঞ্চম তলার ওপরে, যেখানে গণপূর্ত বিভাগের কাজ চলছে, সেখানে তাদের কর্মকর্তাদের ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ভবনের বিভিন্ন অংশে এখনো ভয়াবহ অগ্নিকাণ্ডের চিহ্ন রয়ে গেছে। দ্বিতীয় তলার মেঝেতে ছাইয়ের কালো দাগ স্পষ্ট। লিফট এখনো চালু হয়নি, তবে বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে। পানি সরবরাহ বন্ধ থাকায় কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর সরকারি ছুটির দিন রাতের বেলায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এটি সচিবালয়ের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড বলে ধরা হচ্ছে। আগুনে ভবনের চারটি তলা সম্পূর্ণ পুড়ে যায়। এসব ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস ছিল।

অগ্নিকাণ্ডের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনের প্রবেশ সীমিত করে দেয়, যেখানে শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রবেশের অনুমতি পেতেন। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ভবনের বিভিন্ন ফ্লোর পুনর্গঠনের কাজ চললেও, স্বাভাবিক কার্যক্রম দ্রুত চালু করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Tags: সচিবালয়সচিবালয়ে আগুন
Previous Post

লন্ডনে টিউলিপ সিদ্দিকের আরও একটি ‘ফ্রি’ ফ্ল্যাটের খোঁজ

Next Post

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল

Next Post
বাংলাদেশ সরকারের আইনের মন্ত্রণালয় লোগো, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল

বিমানবন্দরে ভিসা ও অন্যান্য পরিষেবা জন্য অপেক্ষমাণ যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের ভিসাসহ সাতটি পরিষেবায় ফি চালু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT