চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যিই তিনি বলিউডের ‘কুইন’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 06, জানুয়ারি 2025
in বিনোদন
A A
অভিনেত্রীকে দেখা যাচ্ছে, তিনি গ্লাস পরেছেন এবং গা dark ় পোশাক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে জট কেটেছে। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ৬ সেপ্টেম্বর। কিন্তু ভারতের সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র মেলেনি।

ছবিতে তুলে ধরা হয়েছে ১৯৭৭ সালের ভারতের জরুরি অবস্থার কথা। ছবির একটি ঝলক মুক্তি পেয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এলো মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির দ্বিতীয় ঝলক।

সোমবার (৬ জানুয়ারি) প্রকাশ্যে আসা এই ছবির ঝলকে ইন্দিরা গান্ধীর বেশে কঙ্গনাকে দেখে উত্তেজিত নেটাগরিকরা। কঙ্গনার অনুরাগীদের দাবি, আরও একটি জাতীয় পুরস্কারের দিকে এগোচ্ছেন অভিনেত্রী!

১ মিনিট ৫০ সেকেন্ডের এই ঝলকে কঙ্গনাকে দেখা গিয়েছে নানা মেজাজে। কখনও তিনি যুদ্ধ ঘোষণা করছেন। কখনও মুখে স্মিত হাসি রেখে বলছেন, “ইন্ডিয়া ইজ ইন্দিরা অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া।”

এক নেটাগরিকের কথায়, “কঙ্গনাকে এইভাবে দেখে গায় কাঁটা দিচ্ছে।” আর এক অনুরাগী লিখেছেন, “কঙ্গনাকে বিভিন্ন বিষয়ে অপছন্দ হতে পারে। কিন্তু অভিনয় নিয়ে কোন প্রশ্ন তোলা যায় না। কোন সন্দেহ নেই, তিনি পঞ্চম জাতীয় পুরস্কার পেতে চলেছেন এই ছবির জন্য। সত্যিই তিনি বলিউডের ‘কুইন’। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলবেই।”

সেপ্টেম্বর কঙ্গনার এই ছবির বিরুদ্ধে ছিলো আপত্তি। এমনকি এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছিলেন অভিনেত্রী। এরপর সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের দীর্ঘ বিবাদ চলে আদালতে।

কঙ্গনা অভিযোগ করেছিলেন, সেন্সর বোর্ড অহেতুক তাদের ছবিকে ছাড়পত্র দিচ্ছে না। সেন্সর বোর্ডের তরফে আইনজীবী অভিনব চন্দ্রচূড় আদালতে জানিয়েছিলেন, ছবিটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে কিছু দৃশ্যে কাঁচি চালাতে হবে। অবশেষে সেই ছাড়পত্র পায় ছবি।

কঙ্গনা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে।

Tags: অনুপম খেরইন্দিরা গান্ধীকঙ্গনা রানাউতমিলিন্দ সোমানশ্রেয়াস তালপাড়ে
Previous Post

ওলমো-ভিক্টরকে নিয়েই সুপার কোপা খেলতে যাচ্ছে বার্সা

Next Post

শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন

Next Post
শীতকালীন স্নোফল আবহাওয়া, বরফে ঢাকা রাস্তা ও বাড়ি, বাংলাদেশে শীতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীর মিত্রের প্রতি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, সহকর্মী-ভক্তদের শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT