চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদের বুকে দ্বিতীয় বেসরকারি মহাকাশযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 03, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চাঁদের পৃষ্ঠে মহাকাশযান, মহাকাশ গবেষণার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ যাত্রা শেষে চাঁদে পৌঁছালো যুক্তরাষ্ট্রের বেসরকারি একটি প্রতিষ্ঠানের মহাকাশযান। বেসরকারিভাবে সফল চন্দ্রাভিযানের দ্বিতীয় ঘটনা এটি।

রোববার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত তিনটা ৩৪ মিনিটে ফায়ারফ্লাই এয়ারস্পেসের যানটি চাঁদে নামে। এই অভিযানের নাম দেয়া হয়েছে ব্লু ঘোস্ট মিশন ১।

এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে ইনটুইটিভ নামের একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বেসরকারিভাবে চাঁদে যান পাঠায়। তবে চাঁদে পৌঁছানোর পরপরই সেটি ভেঙে পড়ে।

ফায়ারফ্লাই এয়ারস্পেসের প্রধান নির্বাহী জ্যাসন কিম ব্লু ঘোস্ট মিশনের সফল অবতরণের তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে মহাকাশযানটি অক্ষত ও ঠিকভাবে নামতে পেরেছে বলেও জানিয়েছেন। ব্লু ঘোস্টের প্রকল্প ব্যবস্থাপক রে অ্যালেন্সওর্থ জানিয়েছেন, যানটি তাদের লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে অবতরণ করতে সক্ষম হয়েছে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রকল্প হাতে নিয়েছে। ব্লু ঘোস্ট তারই একটি।

অ্যাপোলো-১১ এর পর চাঁদে আবারও মহাকাশচারী নিয়ে যাওয়ার অভিযান আর্টেমিস মিশনের খরচ যোগাতে এই উদ্যোগ নেয় নাসা। নাসার পরিচালক জ্যানেট পেট্রো বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখছি, গর্বিত করছি, আমরা সবই করছি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্যে।

গত ১৫ জানুয়ারি স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে করে ফ্লোরিডা থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় ব্লু ঘোস্ট। সঙ্গে বহন করে নিয়ে যায় নাসার ১০টি গবেষণামূলক যন্ত্রপাতি। এরমধ্যে রয়েছে চাঁদের ধুলো সংগ্রহের জন্য একটি ভ্যাকুয়াম যন্ত্র, চন্দ্রপৃষ্ঠের ১০ ফুট নীচের তাপমাত্রা পরীক্ষার জন্য ছিদ্র করার একটি যন্ত্র।

একটি কম্প্যাক্ট গাড়ির সমান আকারের চার পায়ের চন্দ্রযানটি ২৮ লক্ষ মাইল পাড়ি দিয়ে চাঁদের বুকে পৌঁছায়। যাত্রাপথে অসাধারণ কিছু ছবিও তোলে। সব ঠিক থাকলে ১৪ মার্চ চাঁদের বুকে পূর্ণগ্রাস গ্রহণের হাই-ডেফিনিশন চিত্র ধারণ করবে ব্লু ঘোস্ট ৷ ১৬ মার্চ ধারণ করবে চাঁদের বুকে সূর্যাস্তের চিত্র, যার মাধ্যমে সৌরশক্তির প্রভাবে চন্দ্রপৃষ্ঠের ধুলো কীভাবে উড়ে সে বিষয়ে ধারণা পাওয়া চেষ্টা করবেন বিজ্ঞানীরা

গত বছর প্রথম বেসরকারি চন্দ্রযান ইনটুইটিভ মেশিনস এর ওডিসিউস চাঁদে নেমেছিল। যদিও নামার সময় সেটির একটি পা ভেঙে যায়। তবে আগামী কয়েকদিনের মধ্যেই তাদের আরেকটি যান চাঁদে নামার কথা রয়েছে। রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত পাঁচটি দেশ চাঁদে মহাকাশযান পাঠাতে সফল হয়েছে। এর মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও জাপান।

Tags: ডয়চে ভেলেডিডব্লিউডিডব্লিউ স্টোরিমহাকাশযান
Previous Post

ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব: আমির খসরু

Next Post

প্রেমিকের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ট ছবি ফাঁস!

Next Post
দম্পতি একটি মোবাইল ফোনে ছবি দেখছেন, প্রেমিকের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠ ছবি ফাঁস!. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ট ছবি ফাঁস!

বিশ্ব নেতাদের সমাবেশে বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনকে সমর্থন জানাতে চার দফা কর্মসূচি ও নতুন জোটের ঘোষণা 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT