ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটিতে বন্যার পানি কমতে শুরু করেছে। কাপ্তাই হ্রদের পানি ছাড়ায় তা আরও দ্রুত নামছে। পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। কৃষি বিভাগ বলছে, প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গেলেও পানি পুরোপুরি না নামা পর্যন্ত চূড়ান্ত হিসাব নির্ধারণ করা সম্ভব নয়।








