নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের এক সপ্তাহের বেশি সময় পরও কাটেনি বিপর্যয়ের ক্ষত। ২৬ আগস্টের এই ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার ২৯৪ জনের বেশি। নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬০০-এরও বেশি মানুষ। এর মধ্যেই নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হয়েছেন দুই শ্রমিক। ধ্বংসস্তূপের নিচে আরও প্রাণের সন্ধানে চলছে মরিয়া উদ্ধার অভিযান।








