চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই অভ্যুত্থানে স্কাউটদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা: শিক্ষা উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 06, ডিসেম্বর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
স্কাউটদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগে নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

আজ (৬ ডিসেম্বর) শনিবার রাজধানীতে বাংলাদেশ স্কাউটস-এর সদর দপ্তরে জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ স্কাউটস-এর উদ্যোগে এই আয়োজন করা হয়।

স্কাউটিংয়ের মূল দর্শন তুলে ধরে উপদেষ্টা বলেন, স্কাউটিং কেবল ব্যাজ অর্জনের প্রক্রিয়া নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ শেখা, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সমাজসেবার এক যুগান্তকারী প্রশিক্ষণ।

তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্যোগে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের পাশে থাকে স্কাউট সদস্যরা। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরির জন্য স্কাউটিংয়ের বিস্তৃতি আরও বাড়ানো জরুরি।

জুলাই গণঅভুত্থানে স্কাউটদের আত্মত্যাগ স্মরণ করে ড. আবরার বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ১১ জন স্কাউটের আত্মত্যাগ ও আহতরা নতুন দেশ গড়ার স্বপ্নকে শক্তি দিয়েছে। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা।

শিক্ষা উপদেষ্টা জানান, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে চতুর্থ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাব-কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব আমাদের সক্ষমতার দৃষ্টান্ত।

বাংলাদেশ স্কাউটস-এ নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলে স্কাউট নেতৃত্বকে ধন্যবাদ জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস-এর সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

Tags: জুলাই অভ্যুত্থানশিক্ষা উপদেষ্টা
Previous Post

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলায় জেলায় বিএনপির দোয়া

Next Post

বাংলাদেশে নির্বাচন এখন সবচেয়ে বড় সংকট: ফরহাদ মজহার

Next Post
ফরহাদ মজহার বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে নির্বাচন সংকটের প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নির্বাচন এখন সবচেয়ে বড় সংকট: ফরহাদ মজহার

বাংলাদেশের লাশ ফেরত দেওয়ার সময় স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ৮ দিন পর ফেরত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT