চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমা চাইলেন স্কটল্যান্ড অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 24, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
স্কটল্যান্ড অধিনায়ক ফুটবল খেলোয়াড়, ক্যাপ পরা, মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমীকরণ ছিল হাঙ্গেরির বিপক্ষে ড্র করলেও শেষ ষোলোয় পা রাখতে পারবে স্কটল্যান্ড। ঘটনাবহুল ম্যাচের ১০০ মিনিটে গোল হজম করে বসে স্কটল্যান্ড। এতে ইউরো ২০২৪ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। এমন দুঃসহ ম্যাচ খেলার পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন স্কটিশ অধিনায়ক অ্যান্ডি রবার্টসন।

ইপিএলে লিভারপুলে খেলা রবার্টসন বলেছেন, ‘এই দুঃসহ স্মৃতি ভুলে যেতে সময় লাগবে। রাতটি বিধ্বংসী। এটা কোনো সহজ বিষয় ছিল না, ছেলেদের মাথা একেবারেই নষ্ট হয়ে গেছে। তাদের নির্ভরতা ছিল আমাদের উপর এবং সবাই আশা করছিল ধীরে ধীরে পরবর্তীর দিকে যাচ্ছি, যা অবশ্যই ঘটবে।’

‘দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ পুরো দেশ পেছন থেকে আমাদের সমর্থন করেছে এবং আমরা জানি কতটা রোমাঞ্চবোধ তারা করছিল। আপনাদের আশাহত করার জন্য দুঃখিত।’

স্কটল্যান্ড ইউরোতে গ্রুপ ‘এ’তে খেলেছে। তিন ম্যাচে রবার্টসনের দল একটি ড্র করে এক পয়েন্ট আদায় করেছে। গ্রুপের শীর্ষে সাত পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে গেছে জার্মানি। পাঁচ পয়েন্ট পেয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে সুইজারল্যান্ডও।

Tags: ইউরো-২০২৪জার্মানিরবার্টসনলিড স্পোর্টসসুইজারল্যান্ডস্কটল্যান্ডহাঙ্গেরি
Previous Post

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএসকে কার্যকরী ভূমিকা রাখতে রাষ্ট্রপতির তাগিদ

Next Post

আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন

Next Post
বয়সে বৃদ্ধ জল্লাদ শাহজাহান, পটভূমিতে অন্ধকার পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় বিভিন্ন বাস ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকা টোল আদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT