চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারল না ইতালি, রেকর্ডমাল্যে জয় স্কটল্যান্ডের

টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টি-টুয়েন্টি বিশ্বকাপে ইতালির অভিষেক হয়ে গেল, নেমেছিল স্কটল্যান্ডের বিপক্ষে। যে স্কটিশদের বাছাইতে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল আজ্জুরিরা। প্রতিপক্ষ বোলারদের তোপের মুখে অবশ্য ৭৩ রানে হেরেছে নবাগত দলটি। ম্যাচটি তাদের খেলার কথা ছিল বাংলাদেশের বিপক্ষে। নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি টাইগাররা। সুযোগ পেয়ে ইউরোপের দল স্কটল্যান্ড গড়েছে বেশকিছু রেকর্ড।

টি-টুয়েন্টি বিশ্বকাপে চলতি আসরে প্রথম দল হিসেবে দুইশো রানের কোটা পার করেছে স্কটল্যান্ড। বিশ্বকাপমঞ্চে দলটির সর্বোচ্চ রানের রেকর্ড এটি, ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে তারা করেছিল আগের সর্বোচ্চ ১৮০ রান। বিশ্বকাপে স্কটল্যান্ডের সর্বোচ্চ রানের জয়ও এটি। আগের রেকর্ড ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২ রানের জয়টি ছিল।

ইতালি ও স্কটল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে দুদেশের খাতায়। দুই ইনিংস মিলিয়ে ৩৪১ রান উঠেছে, ২০২৩ সালে তাদের ৩৩৫ রানের রেকর্ডটি ভেঙেছে।

কলকাতার ইডেন গার্ডেনসে টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ইতালি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কটিশরা সংগ্রহ করে ২০৭ রান। জবাবে ১৬.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় আজ্জুরিরা।

আগে নেমে শুরুটা বেশ ভালো করেন স্কটল্যান্ডের দুই ওপেনার জর্জ মুনশে এবং মাইকেল জোন্স। ওপেনিং জুটিতে তারা যোগ করেন ৮৩ বলে ১২৬ রান, যা বিশ্বকাপে স্কটল্যান্ডের সর্বোচ্চ জুটি। একই সাথে ভাঙেন দুটি রেকর্ড। প্রথমটি ওপেনিংয়ে এবং দ্বিতীয়টি যেকোনো উইকেট জুটিতে বিশ্বকাপে স্কটিশদের সর্বোচ্চ জুটির।

মুনশে বিধ্বংসী ইনিংসে ১৩ চার ও ২ ছক্কায় ৫৪ বলে করেন ৮৪ রান। তিনি বিশ্বকাপে স্কটিশদের একমাত্র ব্যাটার হলেন, যিনি তিনটি ফিফটি বা অধিক রানের ইনিংস উপহার দিলেন। স্কটিশদের বাউন্ডারিতে সর্বোচ্চ রান তোলার মালিকও হয়েছেন, চার এবং ছক্কায় এদিন তুলেছেন ৬৪ রান। বিধ্বংসী ইনিংসটি দিয়ে রিচি বেরিংটনের ২,৩৯২ রানের রেকর্ড ভেঙে ২,৪০৫ রানে পৌঁছে স্কটল্যান্ডের সর্বাধিক টি-টুয়েন্টি রানের মালিকও হয়েছেন মুনশে।

বাকি স্কটিশ ব্যাটারদের মধ্যে জোন্স করেন ৩০ বলে ৩৭ রান। বেরিংটন ১৫ করে সাজঘরে ফেরেন। ব্রেন্ডন ম্যাকমুলেন ১৮ বলে অপরাজিত ৪১ এবং মাইকেল লিস্ক অপরাজিত ২২ রান করেন।

ইতালির হয়ে আলী হাসান, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা এবং জেজে স্মুটস ১টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে অ্যান্টনি মোসকা ১৩, স্মুটস ২২, হ্যারি মানেন্টি ৩৭ এবং বেন মানেন্টি ৫২ রান করেন। আজ্জুরিদের আর কোন ব্যাটার দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

স্কটিশদের হয়ে লিস্ক ৪ ওভারে ১৭ রান খরচায় ৪ উইকেট নেন। মার্ক ওয়াট ২টি, ব্র্যাড কারি, ব্র্যাড হুইল এবং অলিভার ডেভিডসন ১টি করে উইকেট নেন। মুনশে ৪টি ক্যাচ নিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডের সর্বোচ্চ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন।

Tags: আইসিসিইতালিকলকাতাটি-টুয়েন্টি বিশ্বকাপলিড স্পোর্টসস্কটল্যান্ড
Previous Post

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

Next Post

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ২ মার্চ

Next Post

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ২ মার্চ

নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস ইসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT