চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ-এ গোল করে জিতে নিন স্মার্ট টেলিভিশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 01, ডিসেম্বর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
নগদ-এ গোল করে জিতে নিন স্মার্ট টেলিভিশন, ফুটবল খেলা দেখার জন্য উপযুক্ত টেলিভিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে শুরু করেছে ‘নগদ-এ গোল’ কুইজ প্রতিযোগিতা।

নগদ সেবাকেন্দ্রে গিয়ে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ ইন করে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিযোগীরা পাবেন নিশ্চিত উপহার এবং পাবেন আকর্ষণীয় একাধিক টেলিভিশন পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

নগদ-এর এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে সারা দেশে অবস্থিত ৪৬টি সেবা কেন্দ্রের যেকোনো একটিতে গিয়ে নগদ অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে হবে। ২০২২ টাকা ক্যাশ ইন করলে তাৎক্ষণিক উপহার হিসেবে পাবেন একটি চাবির রিং ও একটি মগ। ৫০০ টাকা ক্যাশ ইন করলে পাবেন একটি চাবির রিং। আর এই দুই ক্যাশ ইন -এর যেকোনো একটি করলেই পাবেন একটি কুইজ কার্ড।

এই কুইজ কার্ডে প্রতিযোগী নিজের নাম,নগদ অ্যাকাউন্ট নম্বর ও সঠিক উত্তর লিখে জমা দেবেন। আর এভাবে জমা হওয়া কার্ডগুলোর ভেতর থেকে প্রতিযোগিতা শেষে বেছে নেওয়া হবে তিন বিজয়ীকে। প্রথম বিজয়ী পাবেন একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি। দ্বিতীয় বিজয়ী পাবেন একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি। আর তৃতীয় বিজয়ী পাবেন একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি।

গত ২৭ নভেম্বর সারাদেশে একসাথে শুরু হয়েছে ‘নগদ-এ গোল’ কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে একজন নগদ গ্রাহক একবারই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাশ ইন করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতা চলা অবস্থায় সংশ্লিষ্ট সেবা কেন্দ্রে উপহার ও কুইজ কার্ডের মজুদ থাকা সাপেক্ষে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতা শেষে তাদেরই বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে, যাদের সক্রিয় নগদ অ্যাকাউন্ট থাকবে। মেগা পুরষ্কার বিজয়ীর নগদ অ্যাকাউন্ট, লেনদেন বিবরণ এবং জাতীয় পরিচয়পত্র পুরস্কার প্রদানের সময় যাচাই করা হবে।

মনে রাখতে হবে, কোনো প্রতিযোগিতা বা কোনো কাজের জন্য নগদ কর্তৃপক্ষ গ্রাহকের কাছে তার পিন বা ওটিপি জানতে চাইবে না। কেবলমাত্র নগদ হটলাইন নম্বর থেকে প্রতিযোগিতার বিষয়ে অংশগ্রহণকারীর সাথে যোগাযোগ করা হতে পারে। কোনো তৃতীয় পক্ষের কাছে নিজের তথ্য শেয়ার না করার জন্য নগদ কর্তৃপক্ষ অনুরোধ করেছে।

‘নগদ-এ গোল’ প্রতিযোগিতা আয়োজন সম্পর্কে বলতে গিয়ে নগদ-এর চিফ সেলস অফিসার শিহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ সবসময় গ্রাহকের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে চায়। সারা পৃথিবী এখন বিশ্বকাপ নিয়ে উৎসবের আমেজে আছে। এই সময়ে আমরাও গ্রাহকদের হাতে কিছু শুভেচ্ছা উপহার এবং তিনটি গ্র্যান্ড পুরস্কার তুলে দিতে চেয়েছি। নগদ তার সব গ্রাহককে একটি পরিবারের সদস্য মনে করে। সেই মনে করা থেকেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।’

Tags: নগদস্মার্ট টিভি
Previous Post

যশোর আর্জেন্টিনা সমর্থকদের জয়ের উল্লাস

Next Post

১২৫ কেন্দ্রের কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত ইসির

Next Post
ইসি কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১২৫ কেন্দ্রের কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত ইসির

চ্যানেল আই অনলাইন সংবাদে অংশগ্রহণকারীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার মুখে স্বপ্নদ্রষ্টা আইয়ুব বাচ্চু, আপ্লুত সহধর্মিণী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT