চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ২০ ডলারে থ্রিডি-প্রিন্টেড রোবট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 01, এপ্রিল 2025
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
বাইরে মাটির উপর থ্রিডি-প্রিন্টেড রোবটের মডেল দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগো (ইউসিএসডি)-এর বিজ্ঞানীরা একটি অভিনব থ্রিডি-প্রিন্টেড রোবট তৈরি করেছেন, যা কোনো ইলেকট্রনিক যন্ত্রাংশ বা জটিল যান্ত্রিক ব্যবস্থা ছাড়াই শুধু বাতাসের চাপে হাঁটতে পারে। এই রোবটের উৎপাদন খরচ মাত্র ২০ ডলার (প্রায় ২,৩০০ টাকা)। এটিকে রোবোটিক্স শিল্পে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, রোবটটির শরীর সম্পূর্ণভাবে নরম ও নমনীয় পলিমার দিয়ে তৈরি, যা একটি মাত্র প্রক্রিয়ায় থ্রিডি প্রিন্ট করা যায়। এটি শক্তির জন্য বাইরে থেকে সংকুচিত গ্যাস (বায়ু বা অন্যান্য গ্যাস) ব্যবহার করে। গবেষক দলের প্রধান প্রফেসর মাইকেল টোলি বলেন, এটি রোবট তৈরির সম্পূর্ণ নতুন পদ্ধতি যা সস্তা, সহজ এবং পরিবেশবান্ধব।

রোবটটির ৬টি পা রয়েছে, যা বায়ুচাপের মাধ্যমে পর্যায়ক্রমে নড়াচড়া করে। একটি বিশেষ ‘বায়ুসংক্রান্ত সার্কিট’ পায়ের গতিবিধি নিয়ন্ত্রণ করে, যা বাষ্প ইঞ্জিনের মতো নীতিতে কাজ করে। এটি সরলরেখায় হাঁটতে পারে, এমনকি পানি, বালি বা ঘাসের মতো জটিল পৃষ্ঠেও চলাচল করতে সক্ষম। পরীক্ষায় দেখা গেছে, একটানা গ্যাস সরবরাহ পেলে এটি ৩ দিন ধরে অবিরাম কাজ করতে পারে।

এই রোবটগুলো তৈরির মূল লক্ষ্য হল, এমন পরিবেশে কাজ করা যেখানে প্রচলিত ইলেকট্রনিক রোবট ব্যর্থ হয়, যেমন পরমাণু বিকিরণযুক্ত এলাকা, মহাকাশ বা অন্যান্য গ্রহ, বন্যা বা ভূমিধসের মতো দুর্যোগ অঞ্চল।

রোবটের ভেতরেই গ্যাস সংরক্ষণের ব্যবস্থা করা, হাত-জাতীয় যন্ত্র (গ্রিপার) যোগ করা সহ রোবটটি আরও বহুমুখী করতে বিজ্ঞানীরা এখন কাজ করে যাচ্ছেন।

Tags: বিজ্ঞানীরোবট
Previous Post

ঈদের ছুটি শেষে চলছে মেট্রোরেল

Next Post

চোটে পুরো মৌসুম শেষ হালান্ডের?

Next Post
ফুটবল খেলোয়াড় মাঠে পড়ে আছেন, চোটের কারণে আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে পুরো মৌসুম শেষ হালান্ডের?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের জেলে পল্লীগুলোতে নেই ঈদের আনন্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT