চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইরয়েড সচেতনতা বাড়াতে সুপার স্পেশালাইজড হাসপাতালে সায়েন্টিফিক সেমিনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 26, মে 2024
in স্বাস্থ্য
A A
বিশেষজ্ঞদের উপস্থিতিতে থাইরয়েড সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব থাইরয়েড দিবস ২০২৪ উপলক্ষ্যে থাইরয়েডজনিত রোগের সচেতনতা বাড়াতে রাজধানী ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালের হল রুমে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷

রোববার (২৫ মে) অ্যাসোসিয়েশন অব এন্ডোক্রিনোলজিষ্ট এন্ড ডায়াবেটোলজিষ্ট অব বাংলাদেশ (এসিইডিবি) থাইরয়েড হরমোন ফোকাল গ্রুপ এ সেমিনারের আয়োজন করে৷ সেমিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে সার্বিক সহযোগিতা করেছে রেনাটা লিমিটেড।

এবারের বিশ্ব থাইরয়েড দিবস ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় ছিলো- ‘থাইরয়েড হরমোন জনিত রোগ-অসংক্রামক রোগ।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিসেস কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর প্রফেসর ডা: রোবেদ আমিন, অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিষ্ট এন্ড ডায়াবেটোলজিষ্ট অব বাংলাদেশের (এসিইডিবি) সভাপতি প্রফেসর ডা: ফরিদ উদ্দিন, ওবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি প্রফেসর ফারহানা দেওয়ান, এসিইডিবি’র সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা: ইন্দ্রজিত প্রসাদ, ওজিএসবি’র সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা: সালমা রউফসহ আরও বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর প্রফেসর ডা: রোবেদ আমিন বলেন, ‘বর্তমানে বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে সাড়ে তিন কোটি মানুষ থাইরয়েডজনিত রোগে আক্রান্ত। এই রোগ নিয়ে আগে আমাদের কাছে তেমন উল্লেখ করার মত কোন তথ্য-উপাত্ত ছিল না। কিন্তু বর্তমানে এ রোগের বিষয়ে সচেতনতা বাড়ছে। দেশের সাধারণ মানুষকে সহজ-সরল ভাষায় এ রোগ সম্পর্কে জানাতে হবে, সচেতনতা বাড়াতে হবে। এ জন্য প্রয়োজন সঠিক গবেষনা। ২০৪১ সালের মধ্যে সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহন করেছে সেই লক্ষ্যে এগিয়ে যেতে স্মার্ট মানুষ গড়তে হবে। আর স্মার্ট মানুষ মানে স্বাস্থ্যবান এবং স্বাস্থ্য সচেতন মানুষ।’

ওজিএসবি’র সভাপতি প্রফেসর ডা: ফারহানা দেওয়ান বলেন, ‘থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর কোন বিকল্প নাই। এই সচেতনতা বাড়াতে ডাক্তারদের পাশাপাশি দেশের গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ একটি স্বাস্থ্য সচেতন জাতি গড়তে সবাই একযোগে কাজ করলে অবশ্যই আমরা সফল হতে পারব বলে আমি বিশ্বাস করি৷’

এইসিডিবি’র সভাপতি প্রফেসর ডা: ফরিদ উদ্দিন বলেন, থাইরয়েডের বিশ্বমানের চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে। দেশে এখন ৩০০ জনেরও বেশি থাইরয়েড বিশেষজ্ঞ রয়েছে। এ রোগের চিকিৎসা নিতে এখন আর বিদেশ যেতে হবে না। থাইরয়েডজনিত রোগে এখন শুধু প্রয়োজন সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা।

সেমিনারের শুরুতে থাইরয়েড নিয়ে বিস্তারিত আলোচনা করেন এসিইডিবি’র অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর ডা: মুর্শেদ আহমেদ খান এবং ওজিএসবি’র লাইফ মেম্বার প্রফেসর ডা: তাবাচ্ছুম পারভিন। এরপর সেমিনারে উপস্থিত ডাক্তারদের সাথে একটি প্রশ্ন-উত্তর পর্ব সেশন ছিল৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডাক্তাররা আলোচকদের বিভিন্ন থাইরয়েড জনিত ইস্যু নিয়ে প্রশ্ন করেন। পরে সেমিনারে উপস্থিত একঝাক মেডিকেল বিশেষজ্ঞ থাইরয়েডজনিত রোগ নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

Tags: সায়েন্টিফিক সেমিনার
Previous Post

রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিনিয়োগ হিসেবে মনে করে বরাদ্দ বাড়ানোর দাবি

Next Post

ঘূর্ণিঝড় রেমাল: শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ

Next Post
শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ, ঘূর্ণিঝড় রেমাল এর কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় রেমাল: শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ

ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, আনন্দিত মুখে একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-সুয়ারেজ ছাড়াই জিতে শীর্ষে মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT