চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শুমাখারের সাক্ষাৎকার ঘিরে তোলপাড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 20, এপ্রিল 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ফর্মুলা ১ রেসার হ্যামিলটন তার হেলমেট পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি রেসার মাইকেল শুমাখার ২০১৩ সালে ছেলেকে নিয়ে আল্পস পর্বতমালায় স্কিয়িং করার সময় দুর্ঘটনায় পড়েন। মস্তিষ্ক ভীষণরকম ক্ষতিগ্রস্ত হয় তার। চলে যান কোমায়। পরে নিজ বাড়িতে হাসপাতাল বানিয়ে চিকিৎসা চলছে তার। দুর্ঘটনার ছয় বছর পর খবর আসে জ্ঞান ফেরার। যদিও পরে শুমাখারের পরিবার গোপনীয়তা রক্ষার জন্য অনেক চেষ্টা করে চলেছে। সেজন্য ফর্মুলা ওয়ান মাস্টারের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়টি অজানাই থেকে গেছে।

এমন সময়ে জার্মান এক ম্যাগাজিনের কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শুমাখারের সাক্ষাৎকার নেয়ার খবরে চলছে তোলপাড়। ডেই আকটুয়েল্লে নামের ম্যাগাজিনটি কিংবদন্তি রেসারের হাস্যোজ্জ্বল ছবি প্রচ্ছদে ব্যবহার করে শিরোনামে লিখেছে- ‘মাইকেল শুমাখারের প্রথম সাক্ষাৎকার!’ শিরোনামের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে- ‘বাস্তবে এটি প্রতারণাই মনে হচ্ছে।’ সাক্ষাৎকারটিকে বিশ্বাসযোগ্য করতেই তারা এমন পন্থা বেছে নিয়েছে।

সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নের পরিবার বিষয়টি নিয়ে বেজায় চটেছে। ম্যাগাজিনটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেছে। ৫৪ বর্ষী শুমাখার সুইজারল্যান্ডে পরিবারের সঙ্গে বাড়িতে অবস্থান করছেন এবং নানা ধরনের চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন।

২০২১ সালে নেটফ্লিক্সের এক ডকুমেন্টারিতে শুমাখারের স্ত্রী করিন্না বলেছিলেন, ‘আমরা বাড়িতে একসঙ্গে থাকি। থেরাপির কাজ করি। আমরা মাইকেলকে আরও ভালো রাখার জন্য এবং তার স্বস্তি নিশ্চিত করতে কাজ করি। আমরা পরিবার হয়েই সব চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। মাইকেল যেভাবে পছন্দ করতো এবং এখনো করে। জীবনকে সঙ্গী করে আমরা এগিয়ে যাচ্ছি।’

‘ব্যক্তিগত ব্যাপার সবসময়ের জন্যই ব্যক্তিগত। যেমনটা সে সবসময় বলতো। সে যেন তার ব্যক্তিগত জীবন যতটা সম্ভব উপভোগ করে যেতে পারে, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মাইকেল সবসময় আমাদের রক্ষা করেছে এবং এখন আমরা মাইকেলকে রক্ষা করছি।’

Tags: ডেই আকটুয়েল্লেফর্মুলা ওয়ানলিড স্পোর্টসশুমাখার
Previous Post

শিশুদের ঈদ উপহার দিলো ছোটকাকু ক্লাব

Next Post

সময়ের আবর্তনে প্রায় হারিয়ে গেছে ‘ঈদ কার্ড’

Next Post
ঈদ শুভেচ্ছা কার্ডের সঙ্গে সবুজ পাতা ও খোলা খামার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের আবর্তনে প্রায় হারিয়ে গেছে 'ঈদ কার্ড'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষক কনভেনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT