চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ তলা ভবনের পিলার পড়ে স্কুলছাত্র নিহত

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
3:02 অপরাহ্ন 27, মে 2024
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
চ্যানেল আই অনলাইন গেটের ছবি, বাংলাদেশে একটি স্কুলের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণাধীন ভবনের পিলার টিনশেড স্কুলের টিনশেড একটি কক্ষে পড়ে মো. সাইফুল ইসলাম সাগর নামে ৫ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্কুল শিক্ষক।

আজ (২৭ মে) সোমবার সকাল পৌনে ১১টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের নূর আইডিয়াল স্কুল এন্ড কলেজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্লাসরুমে উপস্থিত ছিলেন ওই শিক্ষক ও শিক্ষার্থী।

পুলিশ জানায়, নোয়াগাঁও এলাকার নূর আইডিয়াল স্কুলের পাশেই একটি ৭ তলা ভবনের নির্মাণের কাজ চলছে। ওই ভবনের ছাদ থেকেই একটি পিলার ধ্বসে স্কুলের টিন ছেদ করে সাগরের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।

‘স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা জানায় সাগরের মাথায় ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।’

কুমিল্লা সদর হাসপাতালে সন্তানের মরদেহের পাশে শোকার্ত বাবা মো. অলী হোসেন জানান, আমি দুর্ঘটনার কথা শুনে দ্রুত দৌড়ে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। সে আজকে স্কুলে গিয়েছিল আর ফেরেনি।

ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এএসপি এমরানুল হোসেন মারুফ জানান, নির্মাণাধীন ৭ তলা ভবনটি অরক্ষিতভাবেই তাদের কাজ চালাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, নির্মাণ কাজ চলাকালীন সময় কোন নিরাপত্তা বেষ্টনী না রাখায় সেই পিলারটি স্কুলের ওপর পড়ে এবং ওই ছাত্র নিহতের ঘটনা ঘটে। ঘটনার সাথে দায়ী যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tags: স্কুলছাত্র নিহত
Previous Post

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

Next Post

ঘূর্ণিঝড়ে কোন সতর্ক সংকেতের অর্থ কী

Next Post
সতর্কতা সংকেতের জন্য লাল পতাকা সমুদ্র সৈকতে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে কোন সতর্ক সংকেতের অর্থ কী

একজন পুরুষ বক্তা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবন না থাকলে ঘূর্ণিঝড় আরও ভয়াবহ হতো: আতিউর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT