চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 অপরাহ্ন 29, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ মৌসুমের ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। বিপর্যয় ঠেলে সেঞ্চুরি করেন লোয়ার অর্ডার ব্যাটার সিফাত শাহরিয়ার। তার সেঞ্চুরিতে তিনশোর কাছাকাছি সংগ্রহ গড়ার পরে মোহাম্মদ হোসাইনের হ্যাটট্রিকে পিরোজপুরের সরকারি কে.জি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে ১৮৭ রানে হারিয়ে স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব বাসাবো।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটে নামে পূর্ব বাসাবো। ৪২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। আটে নেমে তাণ্ডব চালান সিফাত। তার ১১৫ বলের ১৪৮ রানের দাপুটে ইনিংসে ২৮৬ রানের সংগ্রহ পায় রাজধানীর স্কুলটি। জবাবে নেমে মোহাম্মদ হোসাইনের হ্যাটট্রিকে ৯৯ রানে গুটিয়ে যায় পিরোজপুরের দল। সরকারি কে.জি ইউনিয়ন স্কুলের হয়ে অধিনায়ক অনিক সর্বোচ্চ ২২ রান করেন।

দুর্দান্ত ইনিংস খেলা সিফাত ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে মাঠ ছেড়ে যান। অনবদ্য ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন এই ক্ষুদে ক্রিকেটার। স্কুল ক্রিকেটে ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার জেতেন চ্যাম্পিয়ন কদমতলার হৃদয় ফকির।

ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাওসার, প্রাইম ব্যাংকের প্রধান বিপণন ও যোগাযোগ কর্মকর্তা সৈয়দ রায়হান তারিক প্রমুখ উপস্থিত ছিলেন ।

Tags: ফাইনাললিড স্পোর্টসসিফাতস্কুল ক্রিকেট
Previous Post

ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত বন্ধে আইসিসির প্রসিকিউটরকে মোসাদের হুমকি

Next Post

সাংহাইয়ের মূল প্রতিযোগিতায় কামারের ‘শিকলবাহা’

Next Post
বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিন নারী হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংহাইয়ের মূল প্রতিযোগিতায় কামারের ‘শিকলবাহা’

বাংলাদেশের কাবাডি দল খেলায় জড়িত, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হেরে বাংলাদেশকে ‘শক্তিশালী’ বলল ইন্দোনেশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT