চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে স্কুলবাসে আগুন, ২৫ জনের মৃত্যুর শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 01, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
থাইল্যান্ডে স্কুলবাসে আগুন, নিহতের সংখ্যা শঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে ৪৪ শিক্ষার্থীসহ একটি স্কুল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এদের মধ্য ২৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, এ দুর্ঘটনায় কয়েকজন শিক্ষকও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪৪ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৩৮ জন শিক্ষার্থী আর বাকি ছয়জন শিক্ষক ছিলেন।

দেশটির প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা বলেছেন, সেখানে প্রাণহানি ঘটেছে এবং তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবহনমন্ত্রী সুরিয়া জাংরুংগ্রেংকিট বলেছেন, নিহতের সংখ্যা স্পষ্ট নয় তবে অগ্নিকাণ্ডের পরে ২৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর তিনজন শিক্ষক এবং ১৬ জন শিক্ষার্থী বাস থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন।

স্থানীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে একজন উদ্ধারকর্মী বলেছেন, শিক্ষার্থীদের নিয়ে বাসটি উথাই থানি প্রদেশ থেকে যাচ্ছিল। পথিমধ্যে উত্তর ব্যাংকের একটি মহাসড়কে এটির টায়ার বিস্ফোরিত হয়। এরপর বাসটি রাস্তার পাশের বেড়ায় ধাক্কা খায়। বাসটি কমপ্রেস গ্যাসে চলছিল। যখন এটি রাস্তার বেড়ায় গিয়ে আঘাত হানে তখন এটিতে আগুন ধরে যায়।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আগুন নেভানোর পর বাসটি ঠাণ্ডা হওয়ার জন্য তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এরপর তারা মরদেহ খোঁজার কাজ শুরু করেন।

থাইল্যান্ডে প্রায়ই বাস এবং অন্যান্য যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। অনিরাপদ এবং অনভিজ্ঞ চালকের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে। আর এসব দুর্ঘটনায় দেশটিতে প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারান।

Tags: থাইল্যান্ডস্কুল বাস
Previous Post

আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উদযাপন করল গ্রামীণফোন

Next Post

সাবেক এমপি নাজিমকে হত্যার চেষ্টা : ৫ দিনের রিমান্ডে জ্যাকব

Next Post
জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি নাজিমকে হত্যার চেষ্টা : ৫ দিনের রিমান্ডে জ্যাকব

জেনিফার সুন্দর পোশাকে হাস্যোজ্জ্বল, বিচ্ছেদের পর নতুন জীবন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের পরে বেহিসাবি খরচে 'সুখ' খুঁজছেন জেনিফার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT