চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বিশ্বকাপ খেলা স্নেলিঙ্গার মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 21, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপ ফুটবল খেলোয়াড় স্নেলিঙ্গার, স্মৃতিচারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপের চার আসরে মাঠ মাতানো ডিফেন্ডার কার্ল-হেইঞ্জ স্নেলিঙ্গার মারা গেছেন। ইতালির মিলান শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জার্মান তারকা।

মঙ্গলবার জার্মান ফুটবল ফেডারেশন ও স্নেলিঙ্গারের সাবেক ক্লাব এফসি কোলন মৃত্যুর খবরটি জানিয়েছে।

পশ্চিম জার্মানির হয়ে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ এবং ১৯৭০ বিশ্বকাপে খেলেছিলেন এ লেফটব্যাক। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালসহ বিশ্বমঞ্চে মোট ১৭ ম্যাচ খেলেছেন স্নেলিঙ্গার। জাতীয় দলে খেলেছেন ৪৭ ম্যাচ। আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি গোল করেছেন তারকা ডিফেন্ডার। ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ৪-৩ গোলে পরাজয়ের ম্যাচে অতিরিক্ত সময়ে বল জালে পাঠান।

ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময় ইতালিতে কাটিয়েছেন স্নেলিঙ্গার। ১৯৬৯ সালে মিলানের হয়ে ডাচ ক্লাব আয়াক্সকে হারিয়ে ইউরোপিয়ান কাপ (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছেন। ১৯৬২ সালে এফসি কোলোনের হয়ে পশ্চিম জার্মানির জাতীয় শিরোপা, রোমা এবং মিলানের হয়ে চারটি ইতালিয়ান কাপ, ১৯৬৮ সালে মিলানের হয়ে ইতালিয়ান লিগ এবং দুটি ইউরোপিয়ান কাপ জিতেছেন। ১৯৬২ সালে পশ্চিম জার্মানির বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছিলেন স্নেলিঙ্গার।

Tags: জার্মানিপশ্চিম জার্মানিমিলানলিড স্পোর্টস
Previous Post

সেমিতে থামল বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা

Next Post

রাইসি’র জানাজায় তাবরিজের রাস্তায় মানুষের ঢল

Next Post
রাইসি'র জানাজায় মানুষের ঢল, তাবরিজের রাস্তায় ব্যাপক সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাইসি'র জানাজায় তাবরিজের রাস্তায় মানুষের ঢল

বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে যে নতুন তথ্য দিলেন ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT