চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়তুল মোকাররমে ঈদ জামাতের সময়সূচি প্রকাশ

প্রথম জামাত সকাল ৭টায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 03, জুন 2025
in - সেমি লিড, ধর্ম ও জীবন
A A
বায়তুল মোকাররমে ঈদ জামাতের জন্য প্রস্তুতিপর্ব চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যথারীতি পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আগামী ৭ জুন (১০ জিলহজ) শুক্রবার সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার (৩ জুন) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন ড. খলিলুর রহমান মাদানী এবং মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, যেখানে ইমাম হিসেবে থাকবেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মুকাব্বির হবেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. মুশতাক আহমদ এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন মুফতী মো. আব্দুল্লাহ। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।

পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জহিরুল ইসলাম।

যেকোনো জামাতে নিযুক্ত ইমাম বা মুকাব্বির উপস্থিত না থাকলে, বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. শহিদুল ইসলাম এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. রুহুল আমীন।

Tags: ঈদুল আজহাবায়তুল মোকাররম
Previous Post

মায়ের ভাষায় নুহাশ, ছেলের চোখে গুলতেকিন!

Next Post

আইপিএল ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা জিতবে কে?

Next Post
আইপিএল ফাইনাল ২০২৫ চ্যাম্পিয়ন দল ট্রফি নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে শিরোপা জিতবে কে?

পুলিশের বাধার কারণে কর্মসূচি বাধাগ্রস্ত, হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের বাধার মুখে জুলাই ঐক্যের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT